সড়ক দুর্ঘটনায় মার্কিন অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক
১৩ জুন ২০২৩, ১৫:১৩আপডেট : ১৮ জুন ২০২৩, ১৪:১৩

মার্কিন অভিনেতা ট্রিট উইলিয়ামস মারা গেছেন। সোমবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের ভারমন্ড অঙ্গরাজ্যে এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। অভিনেতার বয়স হয়েছিল ৭১ বছর। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, ট্রিট উইলিয়ামস একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একটি এসইউভি   (গাড়ি) মোড় নিতে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়েন অভিনেতা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ট্রিট উইলিয়ামসের পরিবার থেকে বলা হয়েছে, ‘আমরা এই সময়ে অত্যন্ত মর্মাহত ও শোকাহত। ট্রিট তার পরিবারকে সবসময় ভালোবেসেছে। নিজের জীবন এবং কাজকেও ভালোবাসতো।’

১৫ বছর ধরে উইলিয়ামসের এজেন্ট হিসেবে কাজ করছিলেন ব্যারি ম্যাকফারসন। তিনি তাকে ‘সবচেয়ে সুন্দর মানুষ এবং মেধাবী’ বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, মাকফারসনের মতে, ‘তিনি অভিনেতাদের অভিনেতা ছিলেন।’   

ট্রিট উইলিয়ামস দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে ট্রিট উইলিয়ামস ১৩০টির বেশি প্রজেক্টে কাজ করেছেন। ১৯৭৫ সালের থ্রিলার ছবি ‘ডেডলি হিরো’ দিয়ে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। তবে তিনি দর্শকমহলে পরিচিত ‘হেয়ার’, ‘১৯৪১’, ‘দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড’, ‘প্রিন্স অব দ্য সিটি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’, ‘দ্য লাস্ট শিফট’ ও ‘১২৭ হাওয়ারস’ ছবির জন্য।

২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দর্শকপ্রিয় টিভি সিরিজ ‘এভারউড’র কেন্দ্রীয় অভিনেতা ছিলেন। দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ও তিনবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিলেন উইলিয়ামস।  

/কেআই/
সম্পর্কিত
ঢা‌মে‌কে কারাব‌ন্দির মৃত্যু
ঢা‌মে‌কে কারাব‌ন্দির মৃত্যু
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
এসএসসিতে পাস করতে না পেরে ৭ শিক্ষার্থীর মৃত্যু, কাঁদছেন বাবা-মা
এসএসসিতে পাস করতে না পেরে ৭ শিক্ষার্থীর মৃত্যু, কাঁদছেন বাবা-মা
প্রথমে সন্তান এরপর স্ত্রী, এবার মারা গেলেন পরিবারটির শেষ ব্যক্তিও
প্রথমে সন্তান এরপর স্ত্রী, এবার মারা গেলেন পরিবারটির শেষ ব্যক্তিও
বিনোদন বিভাগের সর্বশেষ
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
নিষেধাজ্ঞা দেওয়া ভারত সরকারকেই ধন্যবাদ জানালেন আতিফ আসলাম
নিষেধাজ্ঞা দেওয়া ভারত সরকারকেই ধন্যবাদ জানালেন আতিফ আসলাম
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
পুরোনো মন্তব্য টেনে নাসিরুদ্দিনকে কঙ্গনার কটাক্ষ
পুরোনো মন্তব্য টেনে নাসিরুদ্দিনকে কঙ্গনার কটাক্ষ
বিয়ে করেছেন সাবা, দেড় বছর পর জানালেন পাত্রের পরিচয়
বিয়ে করেছেন সাবা, দেড় বছর পর জানালেন পাত্রের পরিচয়