নিষেধাজ্ঞা দেওয়া ভারত সরকারকেই ধন্যবাদ জানালেন আতিফ আসলাম

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ১১:৩২আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১১:৩২

প্রায় এক দশক ধরে ভারতে গান গাওয়া নিষিদ্ধ পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের। এই নিষেধাজ্ঞা নিয়ে এবার খোলামেলা কথা বললেন। যারা তাকে নিষিদ্ধ করেছিলেন, তাদেরই ধন্যবাদ জানান এই গায়ক। ভারতে নিষিদ্ধ হওয়ার পর তিনি নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ পেয়েছেন বলেও জানান।

ইউটিউবার ক্রিস ফেডের টকশোতে সম্প্রতি উপস্থিত হয়ে নিজের মিউজিক ক্যারিয়ারের এই নতুন অধ্যায় নিয়ে মুখ খোলেন আতিফ। বলেন, ‘প্রায় ১০ বছর হতে চললো ভারতে আমার গান গাওয়া নিষিদ্ধ। এটি ভারত সরকারের সিদ্ধান্ত ছিল, তারা পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। একইসঙ্গে পাকিস্তানেও ভারতীয় শিল্পীরা নিষিদ্ধ। তবে এই এক দশকে আমার গান থেমে থাকেনি।’

তার কথায়, ‘ভারতীয় ভক্তরা এখনও ভিপিএন ব্যবহার করে আমার গান শোনেন। তারা সিডি বার্ন করে একে অপরের হাতে পৌঁছে দেন। যদিও আমি পাইরেসি সমর্থন করি না, তবে সত্য এটাই সংগীতের পৌঁছানোর জায়গায় ঠিকই পৌঁছে যায়।’

আতিফ বলেন, ‘একটা কথা সবসময় বলতে চেয়েছি, আমি ভারতীয় ভক্তদের মিস করি, তবে সেখানে কাজ করাটা মিস করি না। প্লেব্যাক থেকে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু যদি এই নিষেধাজ্ঞা না আসতো, তবে হয়তো আমি নিজে স্বাধীনভাবে গান তৈরি করতে পারতাম না। নিজেকে নতুনভাবে চেনার এই সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই, যারা আমাকে সেখানে নিষিদ্ধ করেছিলেন।’

বলিউডে ‘আদাত’, ‘ওহ লমহো’, ‘পেহলি নজর মে’, ‘তেরা হোনে লাগা হু’ ও ‘জিনা জিনার মতো একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন আতিফ। ভারতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকলেও ডিজিটাল দুনিয়া ও কনসার্ট মঞ্চে তার জনপ্রিয়তা যে বিন্দুমাত্র কমেনি, তা আবারও প্রমাণ করলেন এই পাকিস্তানি সংগীত তারকা।

/আরকে/
সম্পর্কিত
পাইলটের চোখ লাল ও দেখে মাতাল মনে হচ্ছিল, এরপর মাঝ আকাশে যা ঘটলো
পাইলটের চোখ লাল ও দেখে মাতাল মনে হচ্ছিল, এরপর মাঝ আকাশে যা ঘটলো
পান মশলায় প্লাস্টিক মোড়ক নিষিদ্ধ
পান মশলায় প্লাস্টিক মোড়ক নিষিদ্ধ
মাঝআকাশে নিয়ন্ত্রণ হারাল প্লেন, ককপিটে কী ঘটেছিল?
মাঝআকাশে নিয়ন্ত্রণ হারাল প্লেন, ককপিটে কী ঘটেছিল?
বাংলাদেশ-ভারত সম্পর্ক কোন পথে?
বাংলাদেশ-ভারত সম্পর্ক কোন পথে?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
পুরোনো মন্তব্য টেনে নাসিরুদ্দিনকে কঙ্গনার কটাক্ষ
পুরোনো মন্তব্য টেনে নাসিরুদ্দিনকে কঙ্গনার কটাক্ষ
বিয়ে করেছেন সাবা, দেড় বছর পর জানালেন পাত্রের পরিচয়
বিয়ে করেছেন সাবা, দেড় বছর পর জানালেন পাত্রের পরিচয়
নায়ক জিৎকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা
নায়ক জিৎকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন