অষ্টগ্রামের নসু মাঝি আর সন্ধ্যাতারার গল্প

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০২৩, ১৯:১০আপডেট : ১৪ জুন ২০২৩, ১২:৩১

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম। বিস্তীর্ণ হাওরের মাঝে বিচ্ছিন্ন এক উপজেলা। যেখানে অনেকের ভিড়ে এবারের ঈদে দুজন বিশেষ মানুষের দেখা পাবেন টিভি দর্শকরা; তারা হলেন নসু মাঝি আর সন্ধ্যাতারা।

হাওরের এই দুজন মানুষকে ঘিরে একটি বিশেষ টেলিছবি রচনা ও নির্মাণ করেছেন হিমু আকরাম। নাম রেখেছেন ‘সন্ধ্যা নামের নদীটা’। এতে নসু চরিত্রে শ্যামল মাওলা আর সন্ধ্যা হলেন মিহি আহসান। পুরো শুটিং হয়েছে অষ্টগ্রামেই।

হিমু আকরাম গল্পটি এমনভাবে বেঁধেছেন, তার খানিক রেশ রাখা যাক আগাম।  

নসু মাঝি হাওরে ট্রলার চালায়। জামাল মিয়ার ৮টা ট্রলারের মধ্যে একটার দায়িত্ব নসুর। বিকাল হলে নদীতে যখন ঢেউ বাড়ে নসুর তখন সন্ধ্যার জন্য মন পোড়ে। সন্ধ্যার কথা ভাবতে ভাবতেই তার দিন যায়, রাত পোহায়। নসু মাঝি অবশ্য তাকে সন্ধ্যা বলে ডাকে না, ডাকে সন্ধ্যাতারা নামে। চুরি করে স্টুডিওতে ছবি তোলা, গ্রামের হাটে জিলাপি কেনা, আলতা পরানো- ভালোই কাটে নসু আর সন্ধ্যাতারার প্রেম। বাড়ে একে অপরের প্রতি মায়া।

একদিন ইজারাদার লোকমান আসে সন্ধ্যাকে বিয়ে করতে। গঞ্জে শাড়ি-চুড়ি বিক্রি করা সন্ধ্যার গরিব বাবা রাজি হয় সেই বিয়েতে। রাজি হয় না শুধু সন্ধ্যা। নসু মাঝির জন্য তার মন পোড়ে। নসুকে নিয়ে পুবেরচরে একচালা ঘর উঠানোর স্বপ্ন তার ম্যালা দিনের!

এ পর্যন্ত গল্পটা পুরনো আদলের মনে হলেও ভিন্নতা তৈরি হয় টেলিছবিটির পরের অংশে। যা আগাম বলতে নারাজ নির্মাতা।

আরেকটি দৃশ্যে মিহি ও শ্যামল হিমু আকরাম বলেন, ‘‘এটা একটা মিস্টিরিয়াস স্টোরি। যে গল্পটা চলতে চলতে মিশে যায় হাওড়ের জলে।স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে আমি অলওয়েজ অনেক লেয়ার খুঁজি। এখানেও তা-ই চেষ্টা করেছি। নাট্যনির্মাতাদের মধ্যেও যেমন দু’দল আছে; একদল কেবল গল্প বলার ইচ্ছে থেকে কাজ করেন, অন্যদল থাকে হিট হওয়ার তরিকায়। আমি গল্প বলার দলে ছিলাম সবসময়। যে গল্পগুলোকে আমার কাছে মনে হয় সময়ের এক একটা দলিল। যা কিনা সবাই বলতে পারে না। অথবা বলে না। সেই না বলা গল্পের মিছিলেই থাকবে ‘সন্ধ্যা নামের নদীটা’।’’

ঈদে আরটিভিতে প্রচার হবে টেলিছবিটি। শ্যামল-মিহি ছাড়াও এতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, ম ম মোরশেদ, শম্পা নিজাম, শতাব্দী ওয়াদুদ, হেদায়েত নান্নু প্রমুখ। মিহি ও শ্যামল

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন