বাবা দিবসে বিশেষ

বাবাহীন বিবর্ণ পৃথিবীর বর্ণনা দিলেন চঞ্চল

বিনোদন রিপোর্ট
১৮ জুন ২০২৩, ১৬:৪৫আপডেট : ১৮ জুন ২০২৩, ২১:৫১

বাবা- দ্য আনসাং হিরো। প্রত্যেকটা মানুষের জীবনে বাবা থাকেন মজবুত খুঁটি হয়ে, পরম আশ্রয় হয়ে। অনেকটা শক্তির পেছনে রক্তের প্রবাহের মতো। তাই বাবাদের গল্প, ত্যাগ আর ভালোবাসাগুলো বরাবরই থাকে আড়ালে। সেই আড়ালের খোলস কিছুটা উন্মোচিত হয় জুন মাসের তৃতীয় রবিবারে; কারণ এ দিন বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস।

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা গত ডিসেম্বরে মারা গেছেন। এরপর থেকে প্রায়শই বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট দেন তিনি। আজ রবিবার (১৮ জুন) বাবা দিবসে বাবার অভাব যেন আরও বেশি হাহাকার তৈরি করেছে তার মনে। তাই বাবার একটি ছবি পোস্ট করে জানালেন মনের কিছু কথা।

চঞ্চল বললেন, ‘বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ, যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সে-ই জানে। বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকুলপাথার, বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।’

বিষণ্ন মনে চঞ্চল আরও বলেছেন, ‘সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেওয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোনও সন্তান, আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তার কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না। ইহলোক বা পরলোকে সব বাবা শান্তিতে থাকুন, এই প্রার্থনা। সব বাবার প্রতি শ্রদ্ধা।’

উল্লেখ্য, চঞ্চলের বাবা রাধা গোবিন্দ চৌধুরী পেশায় একজন শিক্ষক ছিলেন। গত ২৭ ডিসেম্বর তিনি মারা গেছেন।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
আজ বাবা দিবস
আজ বাবা দিবস
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
বিনোদন বিভাগের সর্বশেষ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা