একগুচ্ছ গানে ঈদ মাতাবেন মমতাজ

বিনোদন রিপোর্ট
২২ জুন ২০২৩, ১৪:০৯আপডেট : ২২ জুন ২০২৩, ১৬:২৪

লোকজ আঙ্গিকের গানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মমতাজ। এ জন্য তাকে বলা হয় ‘ফোকসম্রাজ্ঞী’। তবে ফোকের বাইরেও দরাজ কণ্ঠের জাদু ছড়িয়েছেন তিনি। এমনকি হালের আধুনিকতম গানেও তিনি সমান সাবলীল।

জনপ্রিয় এই শিল্পী আসছে ঈদে একগুচ্ছ গান নিয়ে হাজির হচ্ছেন। নতুন নয়, তার গাওয়া জনপ্রিয় গানগুলো। নতুন করে সেগুলো পরিবেশন করবেন টিভি পর্দার দর্শকের জন্য। যেটা প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

বিশেষ এই একক সংগীতানুষ্ঠানে মমতাজ শোনাবেন ‘আল্লাহ মেঘ দে পানি দে’, ‘আমারে পোড়াইতে তোমার এত আয়োজন’, ‘ঘুরঘুর পোকা’, ‘দেওয়ানা করে দে’, তোমায় কত ভালাবাসি অন্তর্যামী জানে’, ‘কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো’, ‘বন্ধু তুই লোকাল বাস’ গানগুলো।

উপস্থাপক ফেরদৌস বাপ্পী ও সংগীতশিল্পী মমতাজ অনুষ্ঠানটি নিয়ে মমতাজের প্রত্যাশা, ঈদের মতো আনন্দের উৎসবে তার পরিবেশনায় দর্শক-শ্রোতাদের মন আরেকটু আন্দোলিত হবে।

ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। ঈদুল আজহার দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে এটি।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প