ঈদ সপ্তাহে এক অনুষ্ঠানে আড্ডা দেবেন ১৮ তারকা!

বিনোদন রিপোর্ট
২৪ জুন ২০২৩, ০০:০৭আপডেট : ২৪ জুন ২০২৩, ১০:২১

ঘনিয়ে এলো ঈদুল আজহা। দর্শকের বিনোদনের জন্য নানাবিধ আয়োজনের পসরা সাজাচ্ছে টিভি চ্যানেলগুলো। তেমনি নাগরিক টিভিতে থাকছে একটি বিশেষ তারকা আড্ডানুষ্ঠান। ‘তারায় তারায়’ শীর্ষক অনুষ্ঠানটি ঈদের সাত দিন প্রচার হবে। আর এতে আড্ডা দেবেন ১৮ জন তারকা।

সিনিয়র বিনোদন সাংবাদিক সৈকত সালাউদ্দিনের উপস্থাপনায় সাত দিনই ভিন্ন ভিন্ন তারকাদের কাছ থেকে তাদের ভক্ত-দর্শকেরা জানতে পারবেন, ব্যাক্তি ও কর্মজীবন এবং ইন্ডাস্ট্রির নানা খুঁটিনাটি।

অনুষ্ঠানটি নিয়ে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, “দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে সাজানো হয়েছে ‘তারায় তারায়’ অনুষ্ঠানটি। এখানে নবীন-প্রবীন তারকা শিল্পীদের একটি মিলন মেলা বসানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন।”

মজার ব্যাপার হলো, প্রতি পর্বে তারকাদের সঙ্গে দুজন করে বিনোদন সাংবাদিকও অতিথি হিসেবে থাকবেন। ফলে দুই পক্ষের সমন্বিত আলোচনায় শোবিজ জগতের অনেক অজানা গল্প উঠে আসবে।

দ্বিতীয় পর্বের তারকাদের সঙ্গে দুই সাংবাদিক মাহমুদ মানজুর ও লিমন আহমেদ নাগরিক টিভি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ১২টায় ‘তারায় তারায়’ অনুষ্ঠানটি প্রচার হবে। প্রথম পর্বে তারকা অতিথি হিসেবে থাকছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী; দ্বিতীয় পর্বে আরফান নিশো, তমা মির্জা ও রায়হান রাফী; তৃতীয় দিন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল; চতুর্থ দিন ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অরুণা বিশ্বাস ও নিপুণ; পঞ্চম মোস্তফা সারয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা; ষষ্ঠ দিন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস; এবং সব শেষ ঈদের সপ্তম দিন আড্ডায় মেতে উঠবেন মামুনুর রশীদ, গিয়াসউদ্দিন সেলিম ও রোকেয়া প্রাচী।

/কেআই/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান