দেড় ডজন নাটকে প্রকৃতির ঈদ

বিনোদন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ১৫:৩১আপডেট : ২৫ জুন ২০২৩, ১৮:৪৮

সম্ভাবনার দ্যুতি ছড়াচ্ছেন তরুণ অভিনেত্রী মানসী প্রকৃতি। ছোট পর্দা থেকে সিনেমা, সবখানেই তার ঝুলিভর্তি কাজ। যেমন গেলো রোজার ঈদে প্রায় বিশটি নাটকে দেখা গেছে তাকে। এবারের ঈদেও কাজের ডালা নিয়ে আসছেন তিনি।

প্রকৃতি জানালেন, ঈদুল আজহায় তাকে প্রায় দেড় ডজন নাটকে দেখা যাবে। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো আদিবাসী মিজানের পরিচালনায় ‘রিক্সাওয়ালার ভেলকি ২’ ও ‘মিউচুয়াল চোর’, ইমন রাবেক’র ‘এতিমের সংসার ২’, কায়কোবাদের ‘কাম ফ্রম নোয়াখালী’, এস কে শুভর ‘স্টুপিড লাভার’ ও ‘আতর’ প্রভৃতি।

এ প্রসঙ্গে মানসী প্রকৃতি বললেন, ‘গত ঈদের ছুটি কাটিয়ে একটানা বেশ কয়েক দিন নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলাম। প্রতিটি কাজই আমার পছন্দের এবং এগুলোতে আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাবে দর্শক। আশা করি দর্শকের ভালো লাগবে।’

মানসী প্রকৃতি/ ছবি: অভিনেত্রীর সৌজন্যে ছোট পর্দার বাইরে সিনেমার কাজেও প্রকৃতির ব্যস্ততা বেশ। ইতোমধ্যে শেষ করেছেন ‘রং রোড-আদুরী অধ্যায়’, ‘যন্ত্রণা’ ও ‘দুই ঘণ্টা দশ মিনিট’ ছবিগুলোর কাজ। এগুলো ঈদের পর একে একে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন এই তরুণ অভিনেত্রী।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
নায়ক হবার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হবার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই