ঢাকায় শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

বিনোদন রিপোর্ট
১৩ জুলাই ২০২৩, ১০:২৮আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১০:৫৭

সংগীত এবং নৃত্য সংস্কৃতির একটি অপরিহার্য উপাদান যা অঞ্চল ভেদে মানুষের জীবনযাত্রার একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়। সংগীত সাধারণত প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হয় এবং চারপাশের সৌন্দর্যকে চিত্রিত করে। একই ভাবে, নৃত্য শুধু একটি অঞ্চল নয়, সাংস্কৃতিক ভূগোলে বিস্তৃত অঞ্চলের জীবনযাত্রার দৃশ্যায়ন চিত্রিত করে। 

শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যের প্রসার, প্রচার ও নতুন প্রজন্মের শিল্পীদের এসব বিষয়ে আরও উৎসাহী করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১৪-১৫ জুলাই বিকাল ৫টা থেকে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব ২০২৩’। এই উৎসবে অংশগ্রহণ করবেন দেশবরেণ্য বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত ও নৃত্যশিল্পীবৃন্দ। 

একাডেমির গণসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, উৎসবে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন- রেজওয়ান আলী লাভলু,  কানিজ হুসনা আহমেদী, অন্তরা মণ্ডল, বিটু শীল, রেজওয়ানুল হক,  প্রিয়াংকা গোপ, ফকির শহিদুল ইসলাম, পূর্ণ চন্দ্র মণ্ডল, অসিত দে, সুস্মিতা দেবনাথ,  সৌমিতা বোস, ইউসুফ আলী খান, ইয়াকুব আলী খান, সাইফুল তানকার, শেখ জসিম, ড. অসিত রায়, ড. শেখর মণ্ডল, ড. হারুন অর রশিদ, করিম সাহাবুদ্দিন, অভিজিৎ কুণ্ড, অনিল কুমার সাহা ও বিজন চন্দ্র মিস্ত্রী। শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবেন- নৃত্যছন্দ, মন্দিরা চৌধুরী, জুয়েইরিয়াহ মৌলি, শাহরিন, বাবরুল আলম চৌধুরী, এগনেস প্রিয়াংকা, সাজু আহমেদ, তামান্না রহমান, মুনমুন আহমেদ, মনোমী তানজানা অর্থী, মোহনা মীম, মো. মাসুম হোসাইন, সালমা বেগম মুন্নি, অবন্তিকা আল রেজা, সাইফুল ইসলাম সাকি, দীপা সরকার, অমিত  চৌধুরী, মনিরা পারভীন, সুইটি দাস, মারিয়া ফারিহ উপমা, সন্দীপ মল্লিক, মো: জসীম উদ্দিনসহ একাধিক নৃত্য একাডেমির সদস্যরা। 

তামান্না তিথি ও দিলরুবা সাথীর সঞ্চালনায় উৎসবের শুরুটা হবে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। ১৪ জুলাই বিকাল ৫টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন উৎসবের উদ্বোধন করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দীন হাবলূ।

/এমএম/
সম্পর্কিত
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
সারাদেশে জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শনী শুরু
সারাদেশে জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শনী শুরু
বিনোদন বিভাগের সর্বশেষ
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা