সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ মারা গেছেন

বিনোদন রিপোর্ট
১৪ জুলাই ২০২৩, ১২:১৬আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৪:১৩

গুণী সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ মারা গেছেন। শুক্রবার (১৪ জুলাই) ভোরে তার মৃত্যু হয়েছে। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার ভাতিজি, নাট্যকর্মী ও অভিনেত্রী জয়ীতা মহলানবীশ। জানা গেছে, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন বুলবুল মহলানবীশ।

শিল্পীর শেষকৃত্যের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ তার ছেলে থাকেন আমেরিকায়। তার সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বুলবুল মহলানবীশের নাম। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে কাজ করেছিলেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে সেই সময়কার রেসকোর্স ময়দানে যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পন করছিল, ওই সময় কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ’- গানটি। কালজয়ী এই গানের শিল্পীদের একজন বুলবুল মহলানবীশ।

পরবর্তী সময়ে জীবনের পুরোটা জুড়েই তিনি সংগীতের সঙ্গে মিশে ছিলেন। তার গাওয়া গানের দুটি অ্যালবাম প্রকাশ হয়েছে। এছাড়া লেখালেখিতেও বিকশিত করেছেন নিজেকে। তার লেখা প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২। টেলিভিশন, বেতার ও মঞ্চে শিল্প-সাহিত্য কিংবা সংগীত ও নাট্য বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবেও সমাদৃত ছিলেন তিনি।

বুলবুল মহলানবীশের জন্ম ১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি। পেশাগত জীবনে দীর্ঘ দিন শিক্ষকতাও করেছেন তিনি।

সাংগঠনিক পদেও দক্ষতার পরিচয় দিয়েছেন বুলবুল মহলানবীশ। নজরুল সংগীতশিল্পী পরিষদের সহ-সভাপতি, রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদক-সহ জাতীয় কবিতা পরিষদ, উদীচী বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

/কেআই/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন
সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প