রহস্য আর প্রশ্ন নিয়ে হাজির মেহজাবীন!

বিনোদন রিপোর্ট
১৪ জুলাই ২০২৩, ১৮:০২আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৪:১৩

কাজের সংখ্যা, সাফল্য আর জনপ্রিয়তার বিচারে তাকে টিভি নাটকের কুইন বলা চলে। তবে এবারের ঈদে তার চেনা ছন্দে কিছুটা পরিবর্তন দেখা গেছে। ঈদুল আজহায় মাত্র একটি নাটক প্রচার হয়েছে তার। অবশ্য এতে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। কারণ, তার অভিনীত ‘পুনর্জন্ম-অন্তিম পর্ব’ ঈদের অন্যতম আলোচিত নাটকে পরিণত হয়েছে।

তিনি মেহজাবীন চৌধুরী। ঈদের একমাত্র কাজের সাফল্যে মন যখন ফুরফুরে, তখন তিনি অবকাশযাপন করছেন যুক্তরাষ্ট্রে। কয়েক দিন ধরে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন, আর বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ধারণ করে শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।
 
কিন্তু শুক্রবার (১৪ জুলাই) বিকালে আচমকা চমকে দিলেন মেহজাবীন। একটি পোস্টারে একেবারে ব্যতিক্রম রূপে হাজির হয়েছেন তিনি। তার মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখের কাজল বেয়ে পড়ছে নিচের দিকে। 

পোস্টারে লেখা- ‘আমি কী তুমি?’। খোঁজ নিয়ে জানা গেলো, এটি একটি ওয়েব সিরিজ। নির্মাণ করেছেন ভিকি জাহেদ। সেটার ফার্স্টলুক পোস্টারেই এমন চমকে দিলেন মেহু।

যুক্তরাষ্ট্রে ঘুরছেন মেহজাবীন মেহজাবীন পোস্টারটি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, “আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনও শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।”

মার্কিন মুলুকে থাকায় সিরিজটি নিয়ে মেহজাবীনের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নির্মাতা ভিকি জাহেদকে পাওয়া গেলো নাগালে। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এটা আমার একটা ভিন্নধর্মী কাজ। সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজে বেশি দেখা গেছে। এবার একটু ভিন্ন পথে হাঁটলাম। এই ওয়েব সিরিজে দর্শক রোম্যান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি অনেক কিছুর স্বাদ পাবেন। আর আমার স্বভাবজাত সাসপেন্স-থ্রিল তো থাকছেই।’

জানা গেছে, ‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে থাকছে সাতটি পর্ব। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তবে তার সঙ্গে আর কে কে অভিনয় করেছেন, তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। রহস্যের ধারা অব্যাহত রেখে ক্রমশ তাদের পরিচয় করানো হবে। শিগগিরই এটি ওয়েব প্ল্যাটফর্ম আই-স্ক্রিনে মুক্তি পাবে। 

এর আগে ভিকির নির্মাণে ‘দ্য সাইলেন্স’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মেহজাবীন। যুক্তরাষ্ট্রে মেহজাবীন

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প