প্রয়াত স্ত্রীর স্মরণে অনুরূপ আইচের গান

বিনোদন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১২:০২আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:৪৭

গীতিকবি হিসেবে বাংলা গানে সুনাম কুড়িয়েছেন অনুরূপ আইচ। তার লেখা বেশ কিছু গান ছুঁয়েছে শ্রোতা-মন। তবে সম্প্রতি তার রচিত যে গান প্রকাশ্যে এসেছে, সেটা একটু ব্যতিক্রম, একটু বিশেষ। কারণ এটি নিজের প্রয়াত স্ত্রীর স্মরণে সৃষ্টি করেছেন গীতিকবি।

গানটির শিরোনাম ‘জোনাকি যা রে উড়িয়া’। নিজের সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা দিয়ে পরিচিতি পাওয়া সৈয়দ আশিক। শিল্পীর ইউটিউব চ্যানেল আশিক গ্যালারি থেকে এটি উন্মুক্ত করা হয়েছে।

অনুরূপ আইচের স্ত্রীর নাম শাহিদা আইচ নূশা। তিনি ২০২০ সালের ২৮ জুলাই মারা গেছেন। সে হিসেবে আগামী ২৮ জুলাই তার তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষেই গানটি প্রকাশ করা হয়েছে।

অনুরূপ আইচ বললেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে আমার লেখা অনেক গান প্রকাশ হয়েছে। তবে এটি প্রকাশের সময় অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে মনে। আমার স্ত্রীর মৃত্যুর পরপরই তাকে ঘিরে গানটি লিখেছিলাম। চমৎকার সুর-সংগীত করে এটি গেয়েছেন আশিক। আমার প্রত্যাশা, শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

গায়ক সৈয়দ আশিক অন্যদিকে গায়ক সৈয়দ আশিক বলেন, ‘অনুরূপ আইচের গান গাইবার ইচ্ছা বা স্বপ্ন তো আমাদের জেনারেশনের সব শিল্পীরই থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি জানতাম না, তিনি আমার গায়কী খুব পছন্দ করেন। একদিন তিনি আমাকে গানটি করার প্রস্তাব দেন। তারপর আমরা দুজন মিলে লম্বা সময় নিয়ে গানটি বানিয়েছি। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

গানের লিংক:

/কেআই/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী