মেহজাবীনকে নিয়ে ভিকির ৩ মিনিটের রহস্য

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০২৩, ২০:২৮ আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৩:২৪

নির্মাতা ভিকি জাহেদ মানেই যেন রহস্য আর ভয়ংকর ঘটনার বিস্ময়কর মেলবন্ধন। এমন করে এই বাংলায় আর কেউ ধারাবাহিক থ্রিলার বুনতে পারেনি পর্দায়। যেমনটা দেখা গেছে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’ বা ‘দ্য সাইলেন্স’-এ।

রবিবার (২৩ জুলাই) অন্তর্জালে প্রকাশ হয়েছে তেমনি এক রহস্যময় ট্রেলার। ভিকির এবারের গল্পের নাম ‘আমি কী তুমি?’। ১৪ জুলাই যার পোস্টার প্রকাশ পেয়েছিল। মূলত রহস্যটা দানাবাঁধে তখন থেকেই। যা আরও ঘনীভূত হলো ৩ মিনিটের শ্বাসরুদ্ধকর ট্রেলারের মাধ্যমে। পোস্টার পর্যন্ত জানা ছিল, ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের জন্য নির্মিত ভিকির এই সিরিজের অন্যতম চরিত্র মেহজাবীন চৌধুরী। তবে ট্রেলার প্রকাশের পর দেখা গেলো অন্য চরিত্রগুলোকেও। যেখানে রয়েছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, মৌ, ইন্তেখাব দিনার প্রমুখ।

ট্রেলার থেকে এটুকু অনুমেয়, ভিকি এবারের গল্পে জাগতিক আর অলৌকিক জটিলতার নতুন সমীকরণ খোঁজার চেষ্টা করেছেন। বলেছেন, হাতের মোবাইলের গ্যারান্টি আছে কিন্তু আপনার জীবনের কোনও গ্যারান্টি নেই। আর এটি প্রমাণের জন্য তিনি চিত্রনাট্যে তুলে এনেছেন পতিতালয় থেকে সৌরজগতের এলিয়ন রহস্য।

নির্মাতা ভিকি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এটা আমার একটা ভিন্নধর্মী কাজ। সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজ বেশি দেখা গেছে। এবার একটু ভিন্ন পথে হাঁটলাম। এই ওয়েব সিরিজে দর্শক রোমান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি-বিজ্ঞান অনেক কিছুর স্বাদ পাবেন। আর আমার স্বভাবজাত সাসপেন্স-থ্রিল তো থাকছেই।’

জানা গেছে, সাত পর্বের ‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজটি মুক্তি পাচ্ছে ২৭ জুলাই। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এর আগে ভিকির নির্মাণে আলোচিত ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মেহজাবীন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিনোদন বিভাগের সর্বশেষ
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান
‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন