আমেরিকার বক্স অফিসে ‘দেবী’কে টপকে তৃতীয় ‘প্রিয়তমা’

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৪:২৬আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১২:৫৩

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’। টানা ছয় সপ্তাহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনও চলছে শাকিব খান অভিনীত সিনেমাটি। নির্মাতা-প্রযোজকদের দাবি অনুসারে, ছবিটির আয়ও বিস্ময়কর।

দেশের এমন রমরমা অবস্থার মধ্যে বিদেশেও দাপট দেখাচ্ছে ‘প্রিয়তমা’। ইতোমধ্যে বাংলাদেশি সিনেমা হিসেবে আমেরিকার বাজারে সর্বোচ্চ কালেকশন করা ছবিগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে চলে এসেছে এটি। অনম বিশ্বাস নির্মিত ‘দেবী’কে টপকে এই জায়গা দখল করলো ছবিটি।

খবরটি নিশ্চিত করলেন ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। তিনি জানান, গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তির পর চার সপ্তাহে এর গ্রস বক্স অফিস কালেকশন ১ লাখ ২৬ হাজার ডলার। এর আগে তৃতীয় সর্বোচ্চ কালেকশনের রেকর্ড ছিল চঞ্চল চৌধুরী ও জয়া আহসান অভিনীত ‘দেবী’র দখলে (১ লাখ ২৫ হাজার ডলার)। 

এদিকে বাংলাদেশি সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রীতিমতো রেকর্ড গড়েছে ‘প্রিয়তমা’। অলিউল্লাহ সজীবের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের একক কোনও প্রেক্ষাগৃহে সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি সিনেমা এখন এটি। তার ভাষ্য, “নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে গত চার সপ্তাহে ছবিটির গ্রস কালেকশন ৬৭ হাজার ১০৪ মার্কিন ডলার। এর আগে সবচেয়ে বেশি আয় করা ‘হাওয়া’ এই মাল্টিপ্লেক্সে পাঁচ সপ্তাহে গ্রস আয় করেছিল ৬৩ হাজার ৫৪৮ ডলার।”

এই সূত্রে একটি বিষয় পরিষ্কার করলেন অলিউল্লাহ সজীব। সেটা হলো, জ্যামাইকা মাল্টিপ্লেক্সের সঙ্গে নিউ ইয়র্কের আরও একটি প্রেক্ষাগৃহে একই সময়ে প্রদর্শিত হয়েছিল মেজবাউর রহমান সুমন নির্মিত ‘হাওয়া’। যার ফলে ছবিটির কালেকশন বিভক্ত হয়ে যায়। অন্যদিকে ‘প্রিয়তমা’ কেবল একটি হলেই (জ্যামাইকা মাল্টিপ্লেক্স) চলছে।

বলা দরকার, উত্তর আমেরিকায় এই পর্যন্ত মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনও ‘হাওয়া’র দখলে। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটির ৩ লাখ ৫৮ হাজার ডলারের টিকিট বিক্রি হয়েছিল।

এদিকে চার সপ্তাহের কালেকশনের খবরটি শোনার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বাঙালিদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বর্তমানে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, প্যারিস ও অস্ট্রেলিয়ায় চলছে ‘প্রিয়তমা’। এর বাইরে ইতালিতে একটি বিশেষ শো অনুষ্ঠিত হয়েছে ছবিটির। আগামী ১৮ আগস্ট থেকে লন্ডন, আয়ারল্যান্ড, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় মুক্তি পাবে বলেও জানালেন নির্মাতা হিমেল।

উল্লেখ্য, এই ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। ছবিটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।  

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
বিনোদন বিভাগের সর্বশেষ
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
সংসদ সদস্য পদ ছাড়ার পর নতুন সিদ্ধান্ত কোয়েল মল্লিকের
সংসদ সদস্য পদ ছাড়ার পর নতুন সিদ্ধান্ত কোয়েল মল্লিকের
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন: তানিশা মুখার্জি
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন: তানিশা মুখার্জি