অবশেষে প্রকাশ্যে বলিউডের নতুন ‘ডন’ (ভিডিও)

বিনোদন ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১৯:২৭আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৯:২৮

বলিউডের অন্যতম ক্লাসিক ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। যেটার সূচনা হয়েছিল ১৯৭৮ সালে। এই সিরিজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে; সবগুলোই হয়েছে সফল ও নন্দিত। প্রথম সিনেমায় ডন চরিত্রে পর্দায় আসেন অমিতাভ বচ্চন। পরবর্তী দুটি সিনেমায় চরিত্রটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শাহরুখ খান। এবার ডনের নতুন অধ্যায়, সঙ্গে নতুন নায়ক।

হ্যাঁ, যাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই রণবীর সিংকে নিয়েই নির্মিত হচ্ছে ‘ডন থ্রি’। বুধবার (৯ আগস্ট) ছবির এনাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছে। সেখানেই ডন রূপে দেখা দিয়েছেন রণবীর সিং।

প্রায় দুই মিনিটের টিজারে দেখা যায়, একটি উঁচু ভবনের ভেতরে হুড পরে বসে রয়েছে ডন। পায়ের আঘাতে ফ্লোর থেকে লাইটার উঠিয়ে সিগারেট ধরায়। এরপর এক মুহূর্তের জন্য দেখা যায় তার মুখ। এর ফাঁকে রণবীরের মুখে কিছু সংলাপ শোনা যায়। তিনি বলছেন, ‘যে সিংহ ঘুমিয়ে আছে, সে জাগবে কবে? এসব জিজ্ঞেস করে সবাই। তাদেরকে বলে দাও, আবারও জেগে উঠেছি আমি।’

এছাড়া ‘ডন’র সেই আইকনিক সংলাপও আওড়েছেন রণবীর। বলেছেন, ‘তোমরা তো আমার নাম জানোই। ১১ দেশের পুলিশ আমাকে খোঁজে, কিন্তু ধরতে পেরেছে কে? আমি হলাম ডন।’

টিজার প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দর্শকের মাঝে। শাহরুখ ভক্তরা তীব্র সমালোচনা করছেন, তারা ডন রূপে রণবীর সিংকে মেনে নিতে পারছেন না। অন্যদিকে কিছু দর্শকের প্রত্যাশা, নির্মাতা ফারহান আখতার বুঝে-শুনেই রণবীরকে নিয়েছেন। সুতরাং ভালো কিছুরই আশা করছেন তারা।

রণবীর বর্তমানে খোশ মেজাজে আছেন তার নতুন সিনেমার সাফল্যে। গত ২৮ জুলাই মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। বিশ্বব্যাপী এর বক্স অফিস কালেকশন প্রায় আড়াইশ কোটি রুপি।
 
‘ডন থ্রি’র ঘোষণা:

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/কেআই/এমএম/
সম্পর্কিত
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ডন ৩’তে কৃতি শ্যানন!
‘ডন ৩’তে কৃতি শ্যানন!
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
নতুন অতিথির অপেক্ষায় দীপিকা-রণবীর
নতুন অতিথির অপেক্ষায় দীপিকা-রণবীর
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি