হলিউড অভিনেত্রী সিডনি সুইনি এবার সিনেমা বা সিরিজে নয়, একটি বিজ্ঞাপনকে ঘিরে সমালোচনায় এসেছেন । স্পোর্টস ট্রেডিং অ্যাপ নোভিগের (Novig) নতুন বিজ্ঞাপনে খোলামেলা ও সাহসী রূপে হাজির হয়েছেন তিনি।
বিজ্ঞাপনটিতে অভিনেত্রীকে প্রায় নগ্ন অবস্থায় বিভিন্ন ধরনের ক্রীড়া সরঞ্জামের সঙ্গে পোজ দিতে দেখা যায়। ফুটবল, বাস্কেটবল, হকি নেটসহ নানা ক্রীড়া উপকরণ রয়েছে বিজ্ঞাপনের দৃশ্যগুলোতে।
সিডনি এক বিবৃতিতে বলেন, ‘এই প্রচারণার মূল ভাবনা ছিল একটি মজার ধারণাকে তুলে ধরা। বিষয়টি খুবই সহজ—সব ধরনের বাড়তি শব্দ ও বিভ্রান্তি সরিয়ে পুরো মনোযোগ খেলাধুলার ওপর দেওয়া। আত্মবিশ্বাস, রসিকতা ও মজার উপস্থাপনার মাধ্যমে সেই ভাবনাটিকেই প্রচারণায় তুলে ধরা হয়েছে।’
বিজ্ঞাপনে সিডনি সুইনি বলেন, ‘আপনি কি মনে করেন আপনি খেলাধুলা সম্পর্কে জানেন? তাহলে প্রমাণ করুন। নোভিগ মানেই শুধু স্পোর্টস।’
এরপর তাকে বাস্কেটবল হুপের ওপর নগ্ন অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। শরীরের কিছু অংশ বাস্কেটবল ও ফুটবল দিয়ে আড়াল করেন তিনি।
বিজ্ঞাপনে সিডনিকে বিভিন্ন ধরনের ক্রীড়া পোশাকেও দেখা যায়। কখনও হকি গোলরক্ষকের মাস্ক, কখনও ফুটবল প্যাড, আবার কখনও বেসবল ক্যাচারের হেলমেট ও নোভিগ এর জার্সি পরেছেন তিনি।
বিজ্ঞাপনের এক পর্যায়ে বারবার ‘স্পোর্টস’ শব্দটি বলার পর তিনি বিলিয়ার্ডের বল সাজানো টেবিলে গিয়ে একটি শট নেন। এরপর পুল টেবিলের ওপর শুয়ে মজা করে বলেন, ‘এটা আপনি ট্রেড করতে পারবেন না। এখানে আমাকে শুধু ভালোই দেখাচ্ছে।’
গত মাসে ফেডারেলভাবে নিয়ন্ত্রিত কাঠামোর অধীনে যুক্তরাষ্ট্রজুড়ে নোভিগ চালু হয়েছে। প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। আধুনিক আর্থিক এক্সচেঞ্জের কার্যপ্রণালির সঙ্গে খেলাধুলাকেন্দ্রিক অভিজ্ঞতার সমন্বয় করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপনে সিডনি আরও স্পষ্ট করেন, এখানে যুদ্ধ, মৃত্যু কিংবা রাজনীতি নিয়ে কোনও ধরনের বেটিং নেই।
এটি সিডনি সুইনির সাম্প্রতিক সাহসী বিজ্ঞাপনগুলোর মধ্যে সর্বশেষ। চলতি বছরের শুরুতে নিজের অন্তর্বাসের ব্র্যান্ড সির্ন চালু করার পর সেটির প্রচারণাতেও বেশ কয়েকটি খোলামেলা ভিডিওতে দেখা গেছে তাকে। এছাড়া আমেরিকান ইগলের একটি জিন্সের বিজ্ঞাপনেও অভিনয় করেন তিনি। ‘গুড জিন্স’ শব্দের দ্ব্যর্থক ব্যবহারের কারণে বিজ্ঞাপনটি অনলাইনে বিতর্কের জন্ম দেয়।
এদিকে চলচ্চিত্রে সিডনি সুইনিকে আগামীতে ‘দ্য হাউসমেইড’-এর সাফল্যের পর এর সিকুয়েল ‘দ্য হাউসমেইডস সিক্রেট’-এ দেখা যাবে তাকে। ‘এনিবডি বাট ইউ’ ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। তুলনামূলক ছোট বাজেটের সেই রোমান্টিক কমেডি শেষ পর্যন্ত প্রায় ৪০ কোটি ডলার আয় করে বড় বক্স অফিস সাফল্য পায়।
সুইনির সামনে আরও আছে নেটফ্লিক্সের ‘গান্ডাম’ সিনেমা এবং স্টুডিওক্যানালের ‘দ্য কাস্টম অব দ্য কান্ট্রি’।
ভ্যারাইটি অবলম্বনে

এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই






