বঙ্গবন্ধুর ঘটনার পুনরাবৃত্তি ঘটলো তার জীবনে!

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৩, ১৫:৫৭আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৯:২৩

রাজনীতির গণ্ডি পেরিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির চিরস্মরণীয় আদর্শে পরিণত হয়েছেন। তার নীতি-আদর্শ লালন করেন অসংখ্য মানুষ। ঘাতকের নির্মম বুলেটে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেও তার কর্ম, গুণ আর আদর্শ রয়ে গেছে মানুষের মাঝে; যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাচ্ছে।

তেমনই এক ব্যক্তি মহিবুল মাস্টার। যিনি নিজের জীবনের সব কিছুতে বঙ্গবন্ধুর নীতি লালন করেন। কিন্তু বঙ্গবন্ধু ও তার পরিবারের ওপর যে ভয়াল হত্যাকাণ্ড চালানো হয়েছিল, মহিবুল মাস্টারের জীবনেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে!

‘আবার আসিবো ফিরে’ টেলিফিল্মের দৃশ্য এমন গল্পে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘আবার আসিবো ফিরে’। ড. মো. জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে মহিবুল মাস্টারের ভূমিকায় অভিনয় করেছেন আফজাল হোসেন। এছাড়াও আছেন ডলি জহুর, আশনা হাবিব ভাবনা, তৌফিকুল ইসলাম ইমন, শাহরিয়ার ফেরদৌস সজীব, ফারুক আহমেদ, শুভাশিস ভৌমিক, আলী মোর্তাজা পলাশ ও প্রণব ঘোষ।

নির্মাতা অনিমেষ আইচ জানান, আশির দশকে দেশে যখন পাকিস্তানি দোসরদের দাপট, ওই সময়ের প্রেক্ষাপটে টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে।

‘আবার আসিবো ফিরে’ টেলিফিল্মের দৃশ্যে ভাবনা এটি প্রযোজনা করেছেন আল মামুন। মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে টেলিফিল্মটি প্রচার হবে রাত ৯টায়, বিটিভিতে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
বিনোদন বিভাগের সর্বশেষ
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন