সিনেমায় কিশোর বঙ্গবন্ধুর গল্প, মুক্তি ৮ সেপ্টেম্বর

বিনোদন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৩, ১৬:১২আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০০:৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল ও সংগ্রামী জীবনের নানা অধ্যায় গল্প-কবিতা ও সিনেমা-নাটকে উঠে এসেছে। তবে তার কৈশোর বয়সের গল্প সেভাবে সিনেমায় দেখা যায়নি। তাই এই অজানা অধ্যায়কে উপজীব্য করেই নতুন সিনেমা নির্মাণ করলেন মুশফিকুর রহমান গুলজার। নাম দিয়েছেন ‘দুঃসাহসী খোকা’।

সোমবার (১৪ আগস্ট) বিকালে এফডিসিতে আনুষ্ঠানিকভাবে ছবিটির পোস্টার-ট্রেলার উন্মোচন করা হয়। সেই সঙ্গে ঘোষণা করা হয় মুক্তির তারিখ। আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ইতিহাসনির্ভর এই সিনেমা।

সিনেমাটিতে কিশোর বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। তিনি অভিনেতা-নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির পুত্র। পোস্টার উন্মোচনে তাই তারাও উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে হাজির হন অভিনেতা চঞ্চল চৌধুরী, নির্মাতা ছটকু আহমেদ, দেলোয়ার জাহান ঝন্টু, অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাসহ অনেকে।

ছবিটি নিয়ে নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বঙ্গবন্ধুর মতো মহান পুরুষ ও নেতা আমাদের আর নেই। খুব ছোট থেকে তার প্রতি আবেগ কাজ করতো। তার বিশাল জীবন নিয়ে চলচ্চিত্র করতে না পারলেও কিশোর বয়সকে তুলে ধরেছি। বঙ্গবন্ধুর সামাজিক মূল্যবোধ, মানবিক দিক, সাংগঠনিক দক্ষতা আমাকে আকর্ষণ করেছে।’

অনুষ্ঠানের মঞ্চে সংশ্লিষ্টরা বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত সৌম্য। তার ভাষ্য, ‘অল্প দিনের ক্যারিয়ারে এমন মহান ব্যক্তির চরিত্র করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। ছবিতে আমি চরিত্রটি ঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। বিভিন্ন বই পড়ে তার সম্পর্কে জেনেছি। ছবিটি দেখার পর সবাই কেমন প্রতিক্রিয়া দেয়, এখন সেটা দেখার অপেক্ষায় আছি।’  

এই ছবিতে বঙ্গবন্ধুর বোনের চরিত্রে আছেন মাহমুদা মাহা। এছাড়াও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, গোলাম ফরিদা ছন্দা, আমান রেজা প্রমুখ।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা