‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’

বিনোদন ডেস্ক
২৬ জুন ২০২৫, ১৬:২৩আপডেট : ২৬ জুন ২০২৫, ১৮:২৩

বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া ব্যস্ত তার আসন্ন হলিউড সিনেমা ‘হেডস অব স্টেট’-এর প্রচারণায়। তবে এরইমাঝে তার করা একটি উক্তি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা নিজের নয় বলে দাবি করেছেন ‘দেশি গার্ল’।

‘ভার্জিন স্ত্রী খুঁজো না, ভালো আচরণের অধিকারী নারীকে খুঁজে নাও। কুমারীত্ব এক রাতেই শেষ হয়ে যায় কিন্তু আচরণ চিরকাল স্থায়ী হয়।’-এমন উক্তির একটি ভয়েস ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রথমে গুরুত্ব না দিলেও ২৬ জুন বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা চোপড়া তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে অনলাইনে যা কিছু দেখবেন তা বিশ্বাস না করার জন্য সবাইকে অনুরোধ করেছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কা দাবি করেছেন, এটি একটি ভুয়া বিবৃতি। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘এটি আমি নই, আমার উক্তি বা আমার কণ্ঠস্বর নয়। অনলাইনে আছে বলেই এটি সত্যি, তা নয়। ভুয়া কন্টেন্ট তৈরি করা ভাইরাল হওয়ার জন্য এখন একটি সহজ উপায়। শুধু এটিই নয়, অনলাইনে আরও অনেক লিঙ্কই আসল বা বিশ্বাসযোগ্য নয়। এই ধরণের কন্টেন্ট যাচাই করার জন্য এক মিনিট সময় নিন এবং আপনি যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না। অনলাইনে নিরাপদ থাকুন।’   প্রিয়াঙ্কা চোপড়া বলা প্রয়োজন, সামনেই মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড সিনেমা ‘হেডস অব স্টেট’। এখানে তার সঙ্গে আছেন ইদ্রিস এলবা এবং জন সিনার মতো অভিনেতারা। এছাড়াও, মুক্তির তালিকায় আছে মহেশ বাবুর সাথে, এসএস রাজামৌলির ‘এসএসএমবি২৯’, ‘দ্য ব্লাফ’ এবং ‘সিটাডেল ২’।

সূত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
বিনোদন বিভাগের সর্বশেষ
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
শতবর্ষে উত্তম কুমার: কেন আজও প্রাসঙ্গিক ‘মহানায়ক’
শতবর্ষে উত্তম কুমার: কেন আজও প্রাসঙ্গিক ‘মহানায়ক’
লাথি, ঘুষি, আঘাত—সবই খেয়েছি: প্রীতি জিনতা
লাথি, ঘুষি, আঘাত—সবই খেয়েছি: প্রীতি জিনতা
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী