মালদ্বীপে ঝটিকা হানিমুন সেরে অস্ট্রেলিয়া উড়াল

বিনোদন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৩, ১৪:৪৩আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৫:২২

সব মিলিয়ে তিনিই সম্ভবত এখন বেশি আলোতে, ওটিটি নায়িকাদের ভিড়ে। এরমধ্যে হুট করেই সকল গুঞ্জনে পানি ঢেলে জানালেন বিয়ের খবর। বোঝালেন, তার বেলাতে যা রটে তার একটুও বটে না! ১১ আগস্ট বিয়েবন্ধনে আবদ্ধ হলেন সাড়ে ৮ বছরের প্রবাসী প্রেমিক শেখ রেজওয়ানের সঙ্গে। 

১৪ তারিখ এমন ঘোষণা দিয়েই মধুচন্দ্রিমার উদ্দেশে ঢাকা ছাড়েন তাসনিয়া ফারিণ। মাত্র চারদিনেই শেষ করেন ঝটিকা হানিমুন। কারণ, অভিনেত্রীর শুটিং ব্যস্ততা এখন তুঙ্গে। তাড়া রয়েছে স্বামী শেখের প্রবাসে কাজে যোগ দেওয়ার তাড়া। তবে দুজনার সমান ব্যস্ততার ফাঁক গলেও চার দিনের ঝটিকা হানিমুনে ভালোই সতেজ হয়ে ঢাকায় ফিরেছেন তারা, এমনটাই জানান অভিনেত্রী।

মালদ্বীপে ফারিণ ফিরেই ১৭ আগস্ট রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেন নববধূ ফারিণ। না, ফের হানিমুন নয়। এবার ছুটলেন কাজের জন্য। জানা গেছে, সেখানে ফারিণের জন্য অপেক্ষা করছে দুটি ওয়েব সিনেমার ইউনিট। যাবার আগে ফারিণ জানান, ‘অস্ট্রেলিয়ায় শিহাব শাহীনের দুটি ওয়েব সিনেমার শুটিং হবে। আগেই শিডিউল দেওয়া ছিল। শিহাব ভাই আগেই চলে গেছেন। হানিমুন সংক্ষিপ্ত করে আমিও যাচ্ছি। চলতি মাসের পুরোটাই শুটিং হবে। ঢাকায় ফিরতে সেপ্টেম্বর হবে।’

অস্ট্রেলিয়ায় শিহাব শাহীনের নির্মাণে ফারিণ অভিনয় করবেন ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ এবং ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামের সিনেমা দুটিতে। 

মালদ্বীপে ফারিণ বলা দরকার, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ শীর্ষক একটি নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। সাবলীল অভিনয়ে অল্প সময়েই তিনি প্রশংসা অর্জন করেন। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এছাড়া গত ফেব্রুয়ারিতে টলিউডের সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক