৫ বছর বিরতির পর সৃজিতের ফ্রেমে জয়া যেমন

বিনোদন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৮

পাঁচ বছর পর সৃজিত মুখার্জির নির্দেশনায় কাজ করছেন জয়া আহসান। ছবির নাম ‘দশম অবতার’। তারকাবহুল এই ছবির ঘোষণা আসে মাস দুয়েক আগে। ইতোমধ্যে কাজও অনেকখানি শেষ। সেই সুবাদে প্রকাশ করা হয়েছে ফার্স্টলুক।

ছবিতে কাকে কেমন রূপে দেখা যাবে, সেটা উন্মোচন করাই ফার্স্টলুকের মূল উদ্দেশ্য। বুধবার (৬ সেপ্টেম্বর) নির্মাতার সোশ্যাল হ্যান্ডেল থেকে চার তারকার লুক প্রকাশ করা হয়েছে। তারা হলেন- প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসান। বলা বাহুল্য, এরমধ্যে বেশিরভাগ দর্শক-সমালোচকেরই চোখ ছিলো জয়ার লুকের প্রতি। কারণ, ৫ বছর বিরতির পর ফের সৃজিতের ফ্রেমে ধরা দিলেন জয়া!

জয়াকে দেখা গেলো কালো পোশাকের ওপর মেরুন ব্লেজার পরা অবস্থায়। সোফায় বসে কারও দিকে গভীর দৃষ্টিতে চেয়ে আছেন। ফ্রেঞ্চকাট দাড়ি-গোঁফে জ্বলন্ত সিগারেট হাতে ইজিচেয়ারে বসে রয়েছেন ‘প্রবীর রায়চৌধুরী’ তথা প্রসেনজিৎ। যিশুকে দেখা গেলো সরল চাহনিতে, এলোমেলো চুল আর কালো ফ্রেমের চশমায়। আর তীক্ষ্ণ দৃষ্টিতে রাফ অ্যান্ড টাফ লুকে অনির্বাণ। গল্পের ধারাবাহিকতা থেকে আঁচ করা যাচ্ছে, প্রত্যেককেই পুলিশের ভূমিকায় দেখা যাবে। কেউ সাবেক, কেউ বর্তমান।

প্রসেনজিৎ, অনির্বাণ ও যিশু এর আগে ২০১৮ সালে সৃজিতের পরিচালনায় কাজ করেছিলেন জয়া; ছবির নাম ‘এক যে ছিল রাজা’। ওই সময়ে তাদের প্রেম নিয়েও গুঞ্জন ছিল টলিপাড়ায়। সেসব ঝেড়ে ফেলে দুজনেই ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনে আলাদা পথে এগিয়েছেন।

ফের জয়াকে কাস্ট করার প্রসঙ্গে সৃজিত বলেছেন, “প্রথমত, শুটিংয়ে সময় দিতে পারছে জয়া। শিডিউল অ্যাভেইলেবল আছে। দ্বিতীয়ত, অভিনয় দক্ষতা। তৃতীয়ত, শেষ কয়েক বছরের পারফর্মেন্স। আমরা যদি ওর ক্যারিয়ারগ্রাফ দেখি, ‘রবিবার’ হোক বা ‘বিনিসুতোয়’, বা ‘অর্ধাঙ্গিনী’ তার কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে।’’

মাস খানেক আগে ‘দশম অবতার’র লোগো উন্মোচন করেছিলেন সৃজিত ও তার পুলিশবাহিনি। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’ মুক্তির সঙ্গে এর টিজার অবমুক্ত করা হবে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় অর্থাৎ ২৪ অক্টোবর ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ৫ বছর আগে জয়া ও সৃজিত

/কেআই/এমএম/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প