‘জাওয়ান’ ঝড়ের গতি কমেছে

বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ২১:১২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৬

বক্স অফিসে ওঠা ‘জাওয়ান’ ঝড়ের গতি কমেছে। তৃতীয় সপ্তাহে এসে ঝড়ের গতি কমলেও শাহরুখ ফের প্রমাণ করেছেন, যে যাই বলুক না তিনিই ‘বলিউড কিং’। শুধু দেশে নয়, বিদেশের বক্স অফিসেও শাহরুখ ‘শাসন’ এখনও অব্যাহত। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে মুক্তির ১৫ দিনের মাথায় (২১ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী বক্সঅফিসে ‘জওয়ান’-এর কালেকশন এখন ৯৩৭.৬১ কোটি টাকা। 

ছবিটি অবশ্য মুক্তির মাত্র ১৩ দিনের মাথাতেই বিশ্বব্যাপী ৯০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছিল। বুধবার (২০ সেপ্টেম্বর) গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বব্যাপী বক্স অফিসে ‘জওয়ান’-এর কালেকশন ৯০৭.৫৪ কোটি টাকা। আর গত দুদিনে এই আয় পৌঁছেছে ৯৩৭ কোটিতে। পার্থক্যটা খুব বেশি নয়। যাতে স্পষ্ট ঝড়ের গতিটি থেমে আসছে।

এদিকে দেশীয় বক্স অফিসেও ‘জাওয়ান’-এর কালেকশন কিছুটা নিম্নমুখী। স্যাকনিল্ক ডট কম (Sacnilk.com)-এর নতুন প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ‘জাওয়ান’ ১৫তম দিনে,  ভারতে সমস্ত ভাষায় ছবির আয় ৮ কোটি ৮৫ লাখ টাকা। প্রথম সপ্তাহে ছবিটির সংগ্রহ ছিল ৩৮৯.৮৮ কোটি টাকা। আর দ্বিতীয় সপ্তাহে এর কালেকশন হয় আরও ১৩৬.১ কোটি টাকা। ছবিটি এখন পর্যন্ত ভারতে ৫৩৫,৯৮ কোটি টাকা আয় করেছে।

তবে এখনও বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ব্যবসা থেকে বেশ কিছুটা দূরে রয়েছে ‘জাওয়ান’। যা এখন দেখার বিষয় শাহরুখের ছবি কতদিনে ১০০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

প্রসঙ্গত, অ্যাটলি কুমার পরিচালিত, রেড চিলিজ প্রযোজিত শাহরুখের ‘জাওয়ান’-এ রয়েছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, যোগী বাবু এবং ঋদ্ধি ডোগরা। ছবিতে একটি বিশেষ ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোনকেও। হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!
দীপ্ত প্লেতে জনপ্রিয় চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’
দীপ্ত প্লেতে জনপ্রিয় চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’
নিজেকে সুখী ঘোষণা করলেন সোনাক্ষী সিনহা
নিজেকে সুখী ঘোষণা করলেন সোনাক্ষী সিনহা