‘সেদিন আমার চোখটাও হারাতে পারতাম’

বিনোদন ডেস্ক
২১ জুন ২০২৫, ১৯:৪৩আপডেট : ২২ জুন ২০২৫, ১২:৪৩

প্রিয়াঙ্কা চোপড়াকে এখন বলা যেতে পারে হলিউড অভিনেত্রী। কারণ বর্তমানে তিনি যতোটা না বলিউডের সিনেমায় কাজ করেন, তার চেয়ে বেশি কাজ করছেন হলিউডের সিনেমায়। কাজ করেন ভয়ঙ্কর সব অ্যাকশন দৃশ্যে।

প্রিয়াঙ্কা বর্তমানে তার অ্যাকশন বিনোদনমূলক সিনেমা ‘হেডস অব স্টেট’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ২ জুলাই প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে এটি। এই ছবিতে অভিনেত্রী কিছু হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন।

সম্প্রতি ‘দ্য টুনাইট শো’-তে এসে এই অভিনেত্রী প্রকাশ করেছেন যে, ‘হেডস অব স্টেট’ সিনেমার একটি দৃশ্য করার সময় তিনি ভ্রু’র একটি অংশ হারান।

তিনি বলেন, ‘ক্যামেরাটিতে একটি ম্যাট বক্স ছিল। আমার মেঝেতে গড়িয়ে পড়ে যাওয়ার কথা ছিল। তখন বৃষ্টি হচ্ছিল। ক্যামেরাটি আমার কাছে আসার কথা ছিল। কিন্তু ক্যামেরা অপারেটর আমার বেশ কাছে চলে আসে। আমিও একদম ক্যামেরার কাছে চলে যাই। তখনই এটি আমার ভ্রু’র একটু অংশ তুলে নেয়। ভ্রু না হয়ে এটি আমার চোখও হতে পারতো! সেদিন আমার চোখটাও হারাতে পারতাম। আমি খুব কৃতজ্ঞ যে এটি হয়নি। সার্জিক্যাল আঠা দিয়ে আমি সেই অংশটুকু আপাতত লাগিয়ে নেই। এরপর আর সেদিন শুটিং করিনি। কারণ আমি আর বৃষ্টিতে শুটিং করতে চাইনি।’

তবে শুধু এমন বিপদই নয়, অনেক মজার ঘটনাও যে ঘটেছিল শুটিং সেটে, সেটাও বলেন ‘দেশি গার্ল’।

বলা প্রয়োজন, ৪ জুন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ছবিটির অফিশিয়াল ট্রেলার। ট্রেলারে প্রিয়াঙ্কার অভিনয় মুগ্ধ করেছে সকলকে। ২ মিনিট ৪৬ সেকেন্ডের এই ট্রেলার দেখানো হয়েছে আমেরিকার প্রেসিডেন্টের একটি পদক্ষেপ দেশকে বিপন্ন করে তোলে। অন্যদিকে দেশকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েন প্রিয়াঙ্কা।

ট্রেলারের নিচে একজন মন্তব্য করেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, তোমাকে নিয়ে আমি ভীষণ গর্বিত।’ অন্য একজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কাকে দেখে বেশ ভালো লাগছে। আর অপেক্ষা করতে পারছি না।’

এটাও বলা প্রয়োজন, প্রিয়াঙ্কা চোপড়া, ইদ্রিস এলবা, জন সিনা অভিনীত এই সিনেমাটি মূলত দুই রাষ্ট্রপ্রধান ও একজন এম১৬ অ্যাজেন্টের গল্প নিয়ে তৈরি, যারা বিশ্বব্যাপী ষড়যন্ত্রের হাত থেকে  বিশ্বকে বাঁচাতে একসঙ্গে কাজ করে। প্রিয়াঙ্কা এখানে নোয়েল বিসেটের ভূমিকায় অভিনয় করেছেন যিনি একজন এম১৬ অ্যাজেন্ট।

সিনেমাটি পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার। এতে আরও অভিনয় করেছেন প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট, কার্লা গুগিনো, জ্যাক কোয়েদ, সারা নাইলস প্রমুখ।

সূত্র: এনডিটিভি 

/সিবি/এমএম/
সম্পর্কিত
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সির সির’ গানে ফুটবলের মহারণে মেতে উঠল বনানী, হোমকামিং কনসার্টে মাতালেন সানজয়
‘সির সির’ গানে ফুটবলের মহারণে মেতে উঠল বনানী, হোমকামিং কনসার্টে মাতালেন সানজয়
অ্যাডফার বিশেষ স্ক্রিনিংয়ে যে সিনেমা দেখে মুগ্ধ মেহজাবীন
অ্যাডফার বিশেষ স্ক্রিনিংয়ে যে সিনেমা দেখে মুগ্ধ মেহজাবীন
পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ
পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ
‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক
‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক
দাম্পত্যের মিষ্টি রসায়নের নাম ‘বাবু’, জানালেন প্রিয়াঙ্কা
দাম্পত্যের মিষ্টি রসায়নের নাম ‘বাবু’, জানালেন প্রিয়াঙ্কা