নতুন প্রেমে ডিক্যাপ্রিও, মন দিয়েছেন ২৩ বছরের ছোট মডেলকে!

বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৫

হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর জীবনে এলো আরও এক নারী। এবার তিনি মন দিয়েছেন ২৫ বছর বয়সী এক মডেলকে। যিনি তার চেয়ে বয়সে ২৩ বছরের ছোট! নাম ভিট্টোরিয়া সেরেটি। পেজ সিক্সের খবর অনুযায়ী, সম্পর্ক নিয়ে তারা দুজনই বেশ ‘সিরিয়াস’।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের একাধিক জায়গায় ডিক্যাপ্রিও-সেরেটিকে একসঙ্গে দেখা গেছে। প্রথমে ধারণা করা হচ্ছিল, তারা স্রেফ গ্রীষ্মকালীন অবকাশ উপভোগ করছেন। তবে একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, তারা সত্যিই প্রেম করছেন।

ওই সূত্রের মতে, ‘তারা কয়েক মাস ধরে একসঙ্গে সময় কাটাচ্ছেন। এবং তারা একে-অন্যের ব্যাপারে গভীরভাবে জানার বিষয়টি উপভোগ করছেন।’

গত ৯ আগস্ট ডিক্যাপ্রিও ও সেরেটিকে প্রথম একসঙ্গে দেখা যায়, স্পেনের ইবিজা দ্বীপে। সেখানে তারা একটি ক্লাবে পার্টি করছিলেন। ওই সময় ‘টাইটানিক’ তারকা ও ইটালিয়ান সুন্দরী পরস্পরকে চুম্বন করেন, সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আনে পেজ সিক্স। যা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

নতুন প্রেমে ডিক্যাপ্রিও, মন দিয়েছেন ২৩ বছরের ছোট মডেলকে! পরবর্তীতে আরও একাধিকবার একসঙ্গে দেখা গেছে ডিক্যাপ্রিও ও সেরেটিকে। কেউ কেউ এই সম্পর্ককে ‘সিরিয়াস’ ভাবলেও অনেকে এখনও সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। কারণ কয়েক মাস আগে মডেল জিজি হাদিদের সঙ্গেও ডিক্যাপ্রিওর প্রেম ছিল; সেটাকেও অনেকে ‘সিরিয়াস’ মনে করেছিলেন। কিন্তু সেটা অচিরেই ভেঙে যায়।

উল্লেখ্য, মডেল ভিট্টোরিয়া সেরেটি এর আগে বিয়ে করেছিলেন ডিজে মাত্তেও মিলেরিকে। তবে তাদের বিচ্ছেদ হয়ে গেছে বলে খবর। অন্যদিকে ডিক্যাপ্রিও সর্বশেষ দীর্ঘ সম্পর্কে ছিলেন অভিনেত্রী ক্যামিলা মোরোনের সঙ্গে। তারা ২০২২-এর আগস্টে আলাদা হয়ে গেছেন। এরপরই সুপারমডেল জিজি হাদিদের সঙ্গে ঘনিষ্ঠ হন ‘ওলফ অব ওয়াল স্ট্রিট’ তারকা।

/কেআই/এমএম/
সম্পর্কিত
ডিক্যাপ্রিওসহ গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পেলেন যারা
ডিক্যাপ্রিওসহ গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পেলেন যারা
লিওর চোখে ‘কানের রানী’, তবু কটাক্ষের শিকার উর্বশী
লিওর চোখে ‘কানের রানী’, তবু কটাক্ষের শিকার উর্বশী
‘স্কুইড গেম ৩’ সিরিজে থাকছেন কি লিও?  
‘স্কুইড গেম ৩’ সিরিজে থাকছেন কি লিও?  
লিওনার্দোর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরালেন শাহরুখ!
লিওনার্দোর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরালেন শাহরুখ!
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?