লিওর চোখে ‘কানের রানী’, তবু কটাক্ষের শিকার উর্বশী

বিনোদন ডেস্ক
২৯ মে ২০২৫, ১৯:৩৯আপডেট : ৩০ মে ২০২৫, ১৬:১৪

৭৮তম কান চলচ্চিত্র উৎসব খুব একটা সুখকর হয়নি উর্বশী রাউতেলার জন্য। কারণ, তিনি যাই করেছেন, যে পোশাকই পরেছেন, তার জন্য সমালোচিত হয়েছেন। একদিন তো কানের লালগালিচায় ছেঁড়া পোশাক পরেও উপস্থিত হন তিনি! এসব নিয়ে কম কথা শুনতে হয়নি তাকে।

তবে উর্বশী এবার দিলেন চমকে যাওয়ার মতো খবর। তাকে নাকি ‘টাইটানিক’ অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও বলেছেন, ‘কানের রানী’। অন্তত উর্বশী এমনটাই দাবি করছেন।   

View this post on Instagram
 
A post shared by URVASHI RAUTELA (@urvashirautela)

বৃহস্পতিবার (২৯ মে) ইনস্টাগ্রামে হলিউড সুপারস্টারের সাথে দু’টি সেলফি শেয়ার করেছেন এই বলি তারকা। ছবিতে উর্বশীকে হাসতে দেখা যাচ্ছে। অন্যদিকে লিওনার্দো থাম্বস আপ দেখাচ্ছেন।

ছবির ক্যাপশনে উর্বশী লিখেছেন, ‘যখন লিওনার্দো ডিক্যাপ্রিও তোমাকে কানের রানী বলে ডাকে! ধন্যবাদ, লিও... এটি একটি টাইটানিক প্রশংসা!’ উর্বশী রাউতেলা এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে। আর যায় কোথায়! পোস্ট দেখে এই বলি তারকার সমালোচনা করার সুযোগ হাতছাড়া করেননি নেটিজেনরা। একজন লিখেছেন, ‘লিও কি জানে যে, সে তোমাকে কানের রানী বলেছে?!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সবসময় অতি আত্ম-আবেগে ভাসে!’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘কী দেখে তোমাকে সে রানী বললেন!’ কানে এই পোশাকের জন্য সমালোচিত হন উর্বশী রাউতেলা বলা প্রয়োজন, গত সপ্তাহে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে উর্বশী রাউতেলা অংশ নেন। দ্বিতীয়দিনের জন্য তিনি যখন লালগালিচায় হাজির হন, তার পোশাকটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তার আন্ডারআর্মের কাছে একটি ছিদ্র নজরে পড়ে সবার। এতেই সমালোচিত হন উর্বশী।

সুত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
ডিক্যাপ্রিওসহ গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পেলেন যারা
ডিক্যাপ্রিওসহ গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পেলেন যারা
‘স্কুইড গেম ৩’ সিরিজে থাকছেন কি লিও?  
‘স্কুইড গেম ৩’ সিরিজে থাকছেন কি লিও?  
লিওনার্দোর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরালেন শাহরুখ!
লিওনার্দোর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরালেন শাহরুখ!
অস্কারে মনোনয়ন পাওয়ার ইঙ্গিত, উপেক্ষিত ডিক্যাপ্রিও
অস্কারে মনোনয়ন পাওয়ার ইঙ্গিত, উপেক্ষিত ডিক্যাপ্রিও
বিনোদন বিভাগের সর্বশেষ
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’
জীবন ও অভিনয় নিয়ে দর্শকের মুখোমুখি হবেন ফেরদৌসী মজুমদার
জীবন ও অভিনয় নিয়ে দর্শকের মুখোমুখি হবেন ফেরদৌসী মজুমদার