কাপুর পরিবারে প্রথম মাধ্যমিক পাস করেছেন রণবীর! 

বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৮

বলিউডের প্রথম সারির নায়কের তালিকায় আছেন রণবীর কাপুর। তারচেয়েও বড় বিষয় বলিউডে কাপুর পরিবারের প্রভাব সর্বোচ্চ। সেই সূত্রে অভিনেতা হিসেবে রণবীর নিজেকে বারবার প্রমাণ করেছেন দর্শকদের সামনে। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ দিয়ে শুরু করে একের পর এক হিট দিয়ে চলেছেন। শেষ ছবি ‘ব্রহ্মাস্ত্র’ও সাফল্য পেয়েছে বক্স অফিসে। 

কিন্তু লেখাপড়ায় কেমন ছিলেন রণবীর কাপুর?

ঋষিপুত্র নিজেই ফাঁস করেছিলেন নিজের কিছু গোপন তথ্য। জানিয়েছিলেন কাপুর পরিবার থেকে তিনিই নাকি প্রথম, যিনি মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন! পড়াশোনায় মোটেই ভালো ছিলেন না। খুব সাধারণ শিক্ষার্থী ছিলেন।

বছরখানেক আগে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডলি ওরফে ‘রাজু কি মাম্মি’-র প্রশ্নের উত্তরে রণবীর বলেছিলেন, ‘ক্লাস টেনের বোর্ড পরীক্ষায় ৫৩.৪% পেয়েছিলাম। রেজাল্ট দেখে আমার পরিবার তো মহাখুশি। আমার জন্য বিরাট একটা পার্টি ডেকেছিল। আসলে আমাদের পরিবার থেকে আমিই প্রথম ছেলে, যে ক্লাস টেনের পরীক্ষায় পাস করি।’ 

রণবীর জানিয়েছিলেন, তিনি ক্লাস টেনের পর কমার্স নিয়ে পড়াশোনা করেছেন, বিষয় ছিল হিসাববিজ্ঞান।

রণবীর বরাবরই এসব নিয়ে ঠোঁট কাটা। এর আগে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার বাবা (ঋষি কাপুর) এইট পাস, আমার কাকা (রণধীর কাপুর) নাইন পাস, আমরা ঠাকুরদা (রাজ কাপুর) ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছেন।’

রণবীর ও আলিয়া এদিকে আপাতত রণবীর-আলিয়া অপেক্ষায় আছেন তাদের ‘রামায়ণ’ নিয়ে। সেখানে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার ভূমিকায় আলিয়া ভাট এবং রাবণের ভূমিকায় ‘কেজিএফ’-খ্যাত দক্ষিণী অভিনেতা যশ থাকবেন বলে শোনা যাচ্ছিল। জুলাইয়ের শেষে এই ছবির লুক টেস্ট হয়ে যায় বলেও রটে যায়। কিন্তু এখন জানা যাচ্ছে, রণবীর রাম হলেও আলিয়া নাকি সীতা হচ্ছেন না। ডেটের সমস্যার কারণে রাহার মা নাকি এই ছবিতে ‘হ্যাঁ’ করতে পারেননি। যদিও সবটাই গুঞ্জন। এখনও অফিসিয়াল ঘোষণা কিছুই হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলার সম্মাননার মঞ্চে এবার রুনা লায়লা, গাইবেন জীবনের সেরা গানগুলো
শিল্পকলার সম্মাননার মঞ্চে এবার রুনা লায়লা, গাইবেন জীবনের সেরা গানগুলো
সম্পর্কের টানাপোড়েনে এক ‘পথহারা মন’
সম্পর্কের টানাপোড়েনে এক ‘পথহারা মন’
শেকড়ের টানে দেশে ফেরার আগে বাংলার লোকগানে মাতলেন সানজয়
শেকড়ের টানে দেশে ফেরার আগে বাংলার লোকগানে মাতলেন সানজয়
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’