নির্মাতা আদিত্য ধর পরিচালিত অ্যাকশন স্পাই থ্রিলার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমাটি ২০২৬ সালের বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হিসেবে ইতিহাস গড়ে। রণবীর সিং অভিনীত এই মেগা ব্লকবাস্টার ছবিতে ক্যামিও চরিত্রে ছিলেন পরিচালক আদিত্য ধরের স্ত্রী তথা অভিনেত্রী ইয়ামি গৌতম।
সম্প্রতি মারাঠি কুইজ শো ‘কোন হোনার কোটিপতি’অনুষ্ঠানে এ সিনেমার পারিশ্রমিক নিয়ে কথা বলেন অভিনেত্রী।
ইয়ামি তার আগামী হরর-কমেডি ছবি ‘নয়ী নবেলী’ এর প্রচারে এসেছিলেন ‘কোন হোনার কোটিপতি’শোতে। সেখানেই শো-এর সঞ্চালক মাধুরী দীক্ষিত সরাসরি প্রশ্ন করে বসেন— স্বামীর ছবিতে এই বিশেষ ক্যামিও চরিত্রের জন্য ইয়ামি কি মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন নাকি কেবল ভালোবাসার খাতিরে কাজ করেছেন?
প্রশ্নের উত্তরে মিষ্টি হেসে ইয়ামি বলেন, ‘আমিও কোথায় যেন পড়েছিলাম যে আমি নাকি এই ক্যামিও চরিত্রটির জন্য বিশাল একটা অঙ্কের চেক পেয়েছি! খবরটা দেখে আমি ভাবলাম, এটা আবার কী! কিন্তু আমার মতে, কিছু জিনিস সত্যিই অমূল্য। আদিত্য খুব ভালোবেসে আমাকে বলেছিল— ‘ইয়ামি, তুমি শুধু আমার ছবির গুড লাক হিসেবে এসো এবং স্ক্রিনটা চুরি করে নিয়ে যাও'।
এরপর অভিনেত্রী বলেন, ‘এই রকম একজন সেরা পরিচালকের নির্দেশনায় কাজ করতে পারাটাই ছিল আমার আসল পারিশ্রমিক।’
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে ইয়ামি গৌতমকে ‘শাজিয়া বানো’ নামের একজন নার্সের ভূমিকায় দেখা যায়, যিনি আসলে পাকিস্তানে ছদ্মবেশে থাকা একজন ভারতীয় গোপন এজেন্ট।
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা