পথচলার ২০ বছর উদযাপনে ‘মেঘদল’র একক কনসার্ট

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ১৫:৫৯আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৭:২৫

শুরুটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, বন্ধুরা মিলে আড্ডায় গাওয়ার মধ্য দিয়ে। এরপর ২০০২ সালে সংগঠিত হন, আর ব্যান্ডের নাম দেন ‘মেঘদল’। এক এক করে সেই ব্যান্ড পার করেছে দুই দশক। এবার উদযাপনের পালা।

পথচলার ২০ বছর উপলক্ষে একটি একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। আগামী ১৩ অক্টোবর রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এটি। কনসার্টটির শিরোনাম দেওয়া হয়েছে ‘শরতে মেঘদল’।

বিশেষ এই কনসার্ট নিয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠাকালীন সদস্য মেজবাউর রহমান সুমন বলেন, “নতুন আর পুরোনো গানগুলো নিয়ে আমরা হাজির হবো শ্রোতাদের সামনে। বিশ বছরের গানের পথচলায় এই একক অনুষ্ঠান নানাভাবে গুরুত্বপুর্ণ আমাদের নিজেদের কাছে। তাছাড়া যারা মেঘদলের কথা ও সুরকে ভালোবেসে এই দীর্ঘ পথচলায় আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন; তাদের জন্যই মূলত এই আয়োজন।’

সুমন জানান, প্রতিটি টিকিটের সঙ্গে কনসার্টের অফিসিয়াল পোস্টারের একটি কপি শ্রোতাদের দেওয়া হবে। এছাড়া ভেন্যুতে আরও একটি পোস্টার এবং টি-শার্ট সংগ্রহ করা যাবে অর্থের বিনিময়ে।

কনসার্টের পোস্টার ‘মেঘদল’র ভোকাল শিবু কুমার শীল বলেছেন, ‘আসলে যে কোনও কনসার্টে স্বল্প পরিসরে অনেক গান শোনাতে পারি না, অনেক গল্প না বলা থাকে। এই কনসার্টটি মূলত সেই গানের, গল্পের।’

কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। টিকিট সংগ্রহ করা যাবে ব্যান্ডটির তৈরি করা গুগল ডক ফাইল থেকে।

উল্লেখ্য, আত্মপ্রকাশের পর থেকে দুটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে ‘মেঘদল’। বর্তমানে তাদের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র গানগুলো ক্রমশ প্রকাশ্যে আসছে। গত ১৮ আগস্ট অ্যালবামটির টাইটেল গান উন্মুক্ত করা হয়।

কনসার্টে শ্রোতাদের সঙ্গে মেঘদল ব্যান্ডটির বর্তমান লাইনআপ- শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।

/কেআই/
সম্পর্কিত
কুয়াশায় ঢাকলো জয়ার ‘রইদ’, যা বললেন নির্মাতা
কুয়াশায় ঢাকলো জয়ার ‘রইদ’, যা বললেন নির্মাতা
তুষির একান্ত ফটোগ্রাফার কে এই নিরাকার
তুষির একান্ত ফটোগ্রাফার কে এই নিরাকার
‘অ্যালুমিনিয়ামের ডানা’ উন্মুক্ত করলো মেঘদল
‘অ্যালুমিনিয়ামের ডানা’ উন্মুক্ত করলো মেঘদল
ঢালিউডের জন্য শুভ দিন ৭ জুলাই
ঢালিউডের জন্য শুভ দিন ৭ জুলাই
বিনোদন বিভাগের সর্বশেষ
২৫ বছরের পরিচয়, দুই বছরের প্রেম; অবশেষে এক হলেন আমির-গৌরী
২৫ বছরের পরিচয়, দুই বছরের প্রেম; অবশেষে এক হলেন আমির-গৌরী
পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা
পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা
এশিয়ার সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেলো বাংলাদেশের ‘রইদ’
এশিয়ার সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেলো বাংলাদেশের ‘রইদ’
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড