মিললো গ্রিন সিগন্যাল, মুম্বাই উড়াল দিচ্ছেন শাকিব খান

বিনোদন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ১৭:৪২আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১২:৪৬

নির্মাতা অনন্য মামুনের দাবি অনুসারে, এটি হতে যাচ্ছে শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি। যেটা একাধিক ভাষায়, বাংলাদেশের পাশাপাশি ভারতেও একযোগে মুক্তি পাবে। শুধু তাই নয়, ছবিতে শাকিবের নায়িকাও নেওয়া হয়েছে বলিউড থেকে; সোনাল চৌহান। আছেন কলকাতার পায়েল সরকারও। সবমিলিয়ে ‘দরদ’ নামের ছবিটি ঘিরে শাকিব ভক্তদের মনে উচ্ছ্বাস উপচে পড়ছে।

কিন্তু কাজ শুরু হতে হতেও যেন হচ্ছে না। গত ১৫ অক্টোবর ভারতে যাওয়ার কথা ছিল শাকিবের। প্রাথমিক আনুষ্ঠানিকতা সেরে এরপর শুটিংয়ে অংশ নেওয়ার কথা। কিন্তু এখনও ঢালিউড নবাব ঢাকায়। কারণ ভিসা জটিলতা।

তবে সেই জটিলতা কেটেছে, মিলেছে গ্রিন সিগন্যাল। রবিবার (২২ অক্টোবর) ভারতের ভিসা পেয়েছেন শাকিব খান। এছাড়া ঢাকা থেকে আরও যারা যাওয়ার কথা, তাদের হাতেও পৌঁছেছে ভিসা। সর্বশেষ খবর অনুসারে, মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালের ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন শাকিব।

সপ্তাহ দুয়েক ধরেই ভারতে অবস্থান করছেন অনন্য মামুন। গুছিয়ে নিচ্ছেন প্রস্তুতি। তিনি বলেন, ‘সোনাল চৌহানের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে বসেছি। শাকিব ভাই আসার পর তার লুক সেট, নায়িকাসহ স্ক্রিপ্ট রিডিং সেশন এবং ফটোশুট হবে। এরপর মূল শুটিংয়ে নামবো।’

মামুন জানান, আগামী ২৬ অক্টোবর থেকে ভারতের ঐতিহাসিক শহর বারাণসিতে শুরু হবে ‘দরদ’র শুটিং। টানা চিত্রায়নে শেষ হবে এর ক্যামেরার কাজ।  

দর্শককে আশ্বাস দিয়ে অনন্য মামুন বললেন, “এত দিন যৌথ প্রযোজনার সিনেমা হয়েছে। তবে ‘দরদ’র ব্যাপারটা ভিন্ন। আমরা নতুন কিছু যোগ করার চেষ্টা করছি। আর নতুন কিছু মানেই নতুন নিয়ম, নতুন জটিলতা। শাকিবিয়ানদের বলবো, আপনারা কোনও শোনা কথায় কান দেবেন না, আপনাদের সুপারস্টার হতাশ করবেন না।”

উল্লেখ্য, ‘দরদ’ ছবিটি বাংলাদেশ থেকে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ প্রযোজনা করছে। এতে শাকিব, সোনাল, পায়েল ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাজেশ শর্মা (ভারত) প্রমুখ। এটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।

/কেআই/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন