বিড়ালের সঙ্গে কাজ করতে গিয়ে কামড় ও খামচি খেয়েছি: সেন্টু

বিনোদন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ১৬:৩৫আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৮:১২

করোনা মহামারি চলা সময়ে নিম্নবিত্ত মানুষেরা বিধিনিষেধের শৃঙ্খল থেকে কীভাবে বেরিয়ে পড়ে, তা কল্প-কাহিনির চেয়ে কোনও অংশে কম নয়। পুরো শহর লকডাউন...ঘরে নেই খাবার! কী হবে উত্তম ও তার বিড়ালের?

সেই উত্তর মিলবে রহস্য-রোমাঞ্চে ভরপুর মো. আবিদ মল্লিকের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’র দ্বিতীয় গল্প ‘বিলাই’-এ।

সিরিজটিতে মোট ৫টি পর্ব রয়েছে। গত বৃহস্পতিবার থেকে মুক্তি পাচ্ছে একটি করে নতুন পর্ব। এরই মধ্যে ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে ২৫ মিনিটের ‘রিংটোন’। ২৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘বিলাই’। এরপর ‘বেওয়ারিশ’ (২৬ মিনিট), ‘কলিংবেল’ (২৯ মিনিট) ও ‘হাতবদল’ (১৮ মিনিট) মুক্তি পাবে যথাক্রমে ২, ৯ ও ১৬ নভেম্বর। 

নির্মাতা জানান, সমাজে প্রচলিত বা প্রবাদ বাক্য অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে এগিয়েছে সিরিজটির কাহিনি।

এতে উত্তম চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু। সঙ্গে ২৩ মিনিটের এই ‘বিলাই’-তে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ফারিণ খানকে। আরও রয়েছে একটি বিড়াল।

এই সিরিজে সেন্টু তার কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘‘গল্পের নাম ‘বিলাই’ শুনেই ভালো লেগেছিল। ছোটবেলায় শোনা নানা ভৌতিক ও অলৌকিক গল্পের মতো একটা গল্প এটা। জীবনের ক্রাইসিস মুহূর্ত একটা ভিন্ন ওয়েতে তুলে ধরা হয়েছে এই গল্পে।’’

সহশিল্পী হিসেবে বিড়ালের সাথে কাজ করা কেমন চ্যালেঞ্জের ছিল তা জানিয়ে সেন্টু বলেন, ‘অন্যান্য প্রাণীর চেয়ে বিড়ালের সাথে বন্ধুত্ব করাটা একটু কঠিন ও সময় সাপেক্ষ। বিড়ালের সঙ্গে কাজ করতে গিয়ে কামড় ও খামচি খেয়েছি। তবে শেষ পর্যন্ত কাজটা খুব ভালোভাবে ও আনন্দ নিয়ে শেষ করতে পেরেছি।’

সিরিজটির অন্য পর্বগুলোয় অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, রাফায়েতুল্লাহ সোহান, শাহানা রহমান সুমি, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ, অশোক বেপারীসহ অনেকে।

একটি দৃশ্যে আব্দুল্লাহ আল সেন্টু সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘‘কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। ‘প্রচলিত’র গল্পগুলোর ভাবনা এভাবেই হাঁটতে, চলতে, কখনও মানুষের মুখে, বই পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোকেই সমসাময়িকতার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।’’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘‘চরকি সবসময় ভিন্ন ধরনের কনটেন্ট দর্শককে উপহার দিয়েছে। ‘পেট কাটা ষ’-এর পর আবারও মিস্ট্রি বা সুপারন্যাচারাল ঘরানা নতুন ৫টি গল্প নিয়ে সিরিজ ‘প্রচলিত’ চরকিতে মুক্তি দেওয়া হচ্ছে। সিরিজটি দেখে দর্শক পছন্দ করবে আমার বিশ্বাস।’’

চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে। সিরিজটির সিনেমাটোগ্রাফি করেছেন রাজু রাজ। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন খৈয়াম সানু সন্ধি। সম্পাদনার কাজটি করেছেন সবুজ শেখ। কালার গ্রেডিংয়ে ছিলেন আশরাফুল আলম ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন