দুরন্ত টিভির তৈরি প্রথম অ্যানিমেশন সিরিজ ‘কুটু ভুটু’ 

বিনোদন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ২০:১১আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২০:১১

একটা খোলামেলা বাড়ির বাগানে ছোট-বড় অনেক গাছ। একটা গাছে বাসা বেঁধেছে এক কাঠবিড়ালি, তার নাম কুটু। আর বাড়িতে আছে এক পোষা কুকুর, যার নাম ভুটু। দুষ্টু কুটু সারাদিন এটা-সেটা চুরি করে খায় আর পাহারাদার ভুটু সেসব উদ্ধারে তার পিছু নেয়! এছাড়াও কুটু সারাদিন ব্যস্ত ভুটুকে বোকা বানাতে। আর ভুটু ব্যস্ত কুটুকে শায়েস্তা করতে।

দুজনের আলাদা দুটি দলও আছে। কুটুর দলে ছোট এক টুনটুনি পাখি আর পোষা মুরগি। ভুটুর দলে আছে বাড়ির পোষা কবুতর ও হাঁস। এছাড়াও বাড়ির গরু-ছাগল, পুকুরের ব্যাঙ, পিঁপড়ার দল- এরাও মাঝে মাঝে যোগ দেয় কুটু-ভুটুর মজার সব কাণ্ড-কারখানায়।

এসব নিয়েই দুরন্ত টিভির তৈরি প্রথম কার্টুন সিরিজ ‘কুটু ভুটু’।

চ্যানেলটির বার্তা প্রেরক মহসিনা আফরোজ জানান, মজার মজার ২৬টি গল্প নিয়ে মোট ১৩টি পর্বে সাজানো হয়েছে এটি। সিরিজটি আগামী ৩ নভেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা, দুপুর ২টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে দুরন্ত টিভিতে। সেটি প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেও।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন