রাশমিকার ‘ডিপফেক’ ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৩, ১২:৫৩আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৩:৫৭

ভারতীয় সিনেমার এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। দক্ষিণের ‘পুষ্পা’ থেকে বলিউডের ‘অ্যানিমেল’; বড় বড় সব প্রজেক্ট তার হাতে। কিন্তু এই কর্মমুখর জীবনে হঠাৎ প্রযুক্তির অপব্যবহারের শিকার হলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, লিফটে উঠছেন রাশমিকা। তার পরনে স্বল্পবসনা। ভিডিওটি দেখলে যে কেউ বলবেন, ইনি রাশমিকা।

কিন্তু না, এটা মূলত জারা প্যাটেল নামের এক ব্রিটিশ-ইন্ডিয়ান তরুণীর ভিডিও। সেখানেই রাশমিকার মুখটিকে এমনভাবে বসানো হয়েছে, যেটা দেখতে একেবারে বাস্তব মনে হচ্ছে। আর এই প্রযুক্তির নাম হলো ‘ডিপফেক’।

বামে এডিট করা রাশমিকা, ডানে আসল ভিডিওর চিত্র সম্পাদিত এই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অবশ্য বিষয়টি নিয়ে এখনও রাশমিকা কোনও প্রতিক্রিয়া দেননি। তবে তার পাশে দাঁড়ালেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি টুইট করে দাবি করেছেন, শিগগিরই যেন এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়।

বলা দরকার, অমিতাভ বচ্চন ও রাশমিকা মান্দানা একসঙ্গে সিনেমায়ও কাজ করেছেন। ‘গুডবাই’ নামের ছবিটি গত বছরের অক্টোবরে মুক্তি পেয়েছিল।  

এদিকে রাশমিকার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ করেছে। এর মধ্যে সবচেয়ে আকাঙ্ক্ষিত হলো ‘অ্যানিমে’; সন্দীপ রেড্ডি ভাঙ্গা নির্মিত এই ছবিতে তার নায়ক রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর এটি মুক্তি পাবে। আর দক্ষিণে তার বড় প্রজেক্ট ‘পুষ্পা ২: দ্য রুল’। এখানে তিনি অভিনয় করছেন আল্লু অর্জুনের সঙ্গে।

রাশমিকা মান্দানা সূত্র: বলিউড লাইফ

/কেআই/
সম্পর্কিত
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
নারায়ণগঞ্জে নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জে নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
ভাইরাল ভিডিওটি অন্য ঘটনার, জানালো ভোক্তা অধিদফতর
ভাইরাল ভিডিওটি অন্য ঘটনার, জানালো ভোক্তা অধিদফতর
বিনোদন বিভাগের সর্বশেষ
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন