বিয়ের ঘোষণা নোবেলের, প্রতিক্রিয়াহীন কনে!

বিনোদন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ১৭:৩৫ আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০০:০৪

কণ্ঠের জোর দিয়ে পরিচিতিটা পেয়েছিলেন ঠিক, কিন্তু তা ধরে রাখতে পারেননি। বরং নানা বিতর্কে নিজেকে ছাপিয়ে গেছেন বারবার। তিনি মাইনুল আহসান নোবেল। কখনও তার নেশাগ্রস্ত ছবি হয়েছে ভাইরাল, কখনও গুণীজনদের নিয়ে বিস্ফোরক মন্তব্য, আবার কখনও প্রাক্তন স্ত্রী সালসাবিলের সঙ্গে ঝামেলার জেরে সমালোচনার আগুন জ্বালিয়েছেন।

মাঝে কিছু দিন ছিলেন আলোচনার বাইরে। তবে সোমবার (২০ নভেম্বর) ফের তাকে ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। এবার দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়েছেন এই গায়ক। তার স্ত্রীর নাম ফারজান আরশি। এদিন আরশির সঙ্গে তোলা একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে ফেসবুকে বিয়ের বার্তা দেন নোবেল।

যদিও আরশির ফেসবুক হ্যান্ডেলে নোবেলের সঙ্গে কোনও ছবি কিংবা বিয়ে সংক্রান্ত কোনও পোস্ট দেখা যায়নি। শুধু তাই নয়, নোবেলের পোস্টটিতে তাকে ট্যাগ করা হলেও সেটি নিজের ওয়ালে গ্রহণ করেননি আরশি। তাই বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা দেখা দিয়েছে নেটিজেনদের মনে।

এই ছবি যুক্ত করে বিয়ের পোস্ট দিয়েছেন নোবেল জানা গেছে, এটি আরশিরও দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি খুলনার ফুড ভ্লগার নাদিম আহমেদকে বিয়ে করেছিলেন। ২০১৪ সাল থেকে তাদের প্রেম ছিল। ২০২১ সালের ৮ জানুয়ারি তারা বিয়ে করেন। সেই সংসার কিছু দিন আগে ভেঙে গেছে।

শোনা যাচ্ছে, নোবেলের সঙ্গে প্রেমের জেরেই নাদিমকে ডিভোর্স দিয়েছেন আরশি। গত ১২ অক্টোবর নাদিমের জন্মদিনেও একান্ত ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন আরশি। অনুমান করা যায়, মাস খানেকের মধ্যেই তারা আলাদা হয়েছেন।

গেলো মে মাসে প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছিলেন নোবেল। এরপর জামিনে বের হয়ে নিজের জেলা গোপালগঞ্জে যান। ওই সময়েই নাকি সোশ্যাল মিডিয়ায় খুলনার তরুণী ফারজান আরশির সঙ্গে তার পরিচয় ঘটে। এরপর সেই সম্পর্ক গাঢ় হয়। নোবেলের দাবি অনুসারে, যা শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে কলকাতার সংগীত বিষয়ক রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’য় অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন নোবেল। এর পরের বছর মেহরুবা সালসাবিল মাহমুদকে বিয়ে করেন তিনি। ভালোবাসার সেই বিয়ে গেলো মে মাসে আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
দেনমোহর না দিলে আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে: হাইকোর্ট
দেনমোহর না দিলে আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে: হাইকোর্ট
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি
ছেলের বউভাতের অনুষ্ঠান থেকে বাবা গ্রেফতার, অভিযোগ গরুটি চোরাই
ছেলের বউভাতের অনুষ্ঠান থেকে বাবা গ্রেফতার, অভিযোগ গরুটি চোরাই
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি