প্রকাশ্যে এলো নোবেলের ‘অপরাধ’!

বিনোদন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ১৩:৪৫আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৪:৫৭

ইতিবাচক আলোচনায় এসেছিলেন সবার নজরে। কিন্তু এখন মাইনুল আহসান মানেই সমালোচনা, বিতর্কের মিছিল। একের পর এক কাণ্ডে নিজের ভাবমূর্তি নিয়ে গেছেন তলানিতে। সর্বশেষ খুলনার এক তরুণীর সঙ্গে তার ‘বিয়ে-কাণ্ড’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে কটাক্ষের ঝড়। জানা গেছে, এরই মধ্যে তাকে নেওয়া হয়েছে রিহ্যাব তথা পুনর্বাসন কেন্দ্রে।

এই অস্থির সময়ের মধ্যেই প্রকাশ্যে এলো নোবেলের আরেকটি ‘অপরাধ’। না, এটা বাস্তবের কোনও অপরাধ নয়, বরং তারই গাওয়া নতুন গান। যেটা প্রকাশ হয়েছে রিও মেলোডি নামের একটি ইউটিউব চ্যানেলে।

‘তুমিও তো পারতে, আমারই মতো/ ভালোবেসে মরতে, প্রতিনিয়ত/ বুঝতে আমি কেমন করে পুড়ে পুড়ে হয়ে গেছি ছাই/ প্রেমের চিঠি চলে গেছে কেন ভুল ঠিকানায়/’- এমন কথায় গানটি রচনা ও সুর করেছেন তরুণ মুন্সী। সংগীতায়োজনে সালমান জাইম।

গানটির স্রষ্টা তরুণ মুন্সী বলেছেন, ‘ব্যক্তিগত জীবনের বিতর্ক আলাদা বিষয়। কিন্তু গায়ক হিসেবে নোবেল কিন্তু মেধাবী, সম্ভাবনাময়। এই গানটিও সে চমৎকার গেয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

‘অপরাধ’ গানের জন্য গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও কেয়া আল জান্নাহ। গানচিত্রটি প্রযোজনা করেছেন মিনহাজুল আলম সুপ্রিয়।

প্রসঙ্গত, ২০১৮ সালে কলকাতার সংগীত বিষয়ক রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’য় অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন নোবেল। এরপর ‘অভিনয়’, ‘তোমার মনের ভেতর’, ‘মেহেরবান’ ইত্যাদি মৌলিক গানেও নিজের মেধার প্রমাণ দিয়েছেন। 

‘অপরাধ’ গানের লিংক: 

/কেআই/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’