ইমাম-উলামাদের আপত্তিতে অ্যাশেজ ও নোবেলের কনসার্টের অনুমতি বাতিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৬, ১৫:৩০ আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৫:৫৪

ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে কিশোরগঞ্জে একটি কনসার্টের অনুমতি বাতিল করে দিয়েছে জেলা প্রশাসন। ফলে পূর্বনির্ধারিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি আর হচ্ছে না। বুধবার (১৯ আগস্ট) জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ‘আলিশান রেস্টুরেন্টের’ উদ্যোগে কনসার্টটি হওয়ার কথা ছিল। এতে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এবং সংগীতশিল্পী নোবেলের গান পরিবেশনের কথা ছিল।

স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সংগীতপ্রেমীদের মধ্যে অনুষ্ঠানটি ঘিরে আগ্রহ তৈরি হলেও শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি বাতিলের সিদ্ধান্তে তা ভেস্তে যায়।

জানা গেছে, গত ১৭ আগস্ট কনসার্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে এর কমপক্ষে ১৫ দিন আগে থেকেই কনসার্টের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদনসহ নানা প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান।  আর মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠানটি বন্ধের দাবি জানিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়। আবেদনটি করেন সংগঠনটির সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।

ইমাম-উলামাদের আবেদনে কনসার্টে গান-বাজনার আয়োজনকে শরিয়তবিরোধী উল্লেখ করে অনুষ্ঠান বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে এ ধরনের অনুষ্ঠান হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

জানা গেছে, তারা বুধবার বিকালে কনসার্ট বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিলেরও ডাক দিয়েছিলেন।

বুধবার দুপুরে কনসার্ট বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে মাওলানা আহমাদুল্লাহ বলেন, আমাদের আবেদনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ কনসার্টের অনুমতি বাতিল করা হয়।

অন্যদিকে, আয়োজক প্রতিষ্ঠান ‘আলিশান রেস্টুরেন্টের’ মালিক ইব্রাহীম খলিল বলেন, ‘রেস্টুরেন্টের র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদনের পর তারা অনুষ্ঠান আয়োজনের অনুমতিও পেয়েছিলেন। কিন্তু বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে কনসার্টটি আর আয়োজন করা যাবে না বলে জানানো হয়।’

তিনি বলেন, ‘অনুমতি বাতিলের খবর পাওয়ার পর মঞ্চ ও অন্য সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে।’

বুধবার দুপুরে পুরাতন স্টেডিয়ামে গিয়ে দেখা গেছে, মঞ্চের বিভিন্ন সরঞ্জাম শ্রমিকরা খুলে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে কনসার্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কথা জানানো হয়। এ কারণে কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স নেই বলেও।’ তবে শুরুতে কনসার্টের অনুমতি দেওয়া হয়েছিল বলে তিনি স্বীকার করেন।

এদিকে রেস্টুরেন্টের পক্ষ থেকে বলা হয়, তাদের প্রতিষ্ঠানের সব ধরনের কাগজপত্র ও লাইসেন্স রয়েছে। তারা যথাযথভাবে জেলা প্রশাসকের কাছ থেকে কনসার্টের অনুমতিও নিয়েছিল। একেবারে শেষের দিকে প্রশাসন চাপে পড়ে তাদের কনসার্টের অনুমতি বাতিল করে দেয়।

/এফআর/
সম্পর্কিত
জামিন পেয়েই সেই তরুণীকে ফের মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে 
জামিন পেলেন নোবেল, কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন ‘নতুন অ্যালবাম আসছে’
৪-১ ব্যবধানে অ্যাশেজ জিতেছে অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
প্রেমের টানে বরিশালে এসে কিশোরীকে বিয়ে ভারতীয় যুবকের, বললেন ‘বাকি জীবন বাংলাদেশে কাটাতে চাই’
প্রেমের টানে বরিশালে এসে কিশোরীকে বিয়ে ভারতীয় যুবকের, বললেন ‘বাকি জীবন বাংলাদেশে কাটাতে চাই’
পাঁচ দিনে সফর শেষে ফিরে গেলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট
পাঁচ দিনে সফর শেষে ফিরে গেলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট
জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর তহবিল আছে: ট্রাম্প
জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর তহবিল আছে: ট্রাম্প
আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার
আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি