২০ বছর ধরে নির্মিত হচ্ছে যে নাটক!

বিনোদন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ২৩:২১

এটা ইতিহাস বটে, একটি সিরিজ নাটক নির্মাণ হয়ে আসছে গত ২০ বছর ধরে। তারচেয়েও বড় বিস্ময়, বছরে প্রচার হচ্ছে সিরিটির একটি করে পর্ব! ঘটনাটি ঘটছে আবার বাংলাদেশেই।

গত ২০ বছর ধরে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে ‘বাড়ি’ নামের নাটকটি নির্মাণ ও প্রচার করে আসছে চ্যানেল আই। যার ব্যতিক্রম ঘটেনি এবারও। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত সিরিজের ২০তম পর্বের নাম ‘স্মার্ট বাড়ি’। নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। 

এ সিরিজের বেশিরভাগ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত। ‘স্মার্ট বাড়ি’তে অভিনয় প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দেশাত্মবোধক নাটকের এমন পথচলার প্রথম থেকেই আমি অভিনেতা ও নির্মাতা হিসেবে জড়িয়ে আছি। এবারের নাটকে আমি ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, রওনক হাসান প্রমুখ। অরুণ চৌধুরী বানিয়েছেন এবারের পর্বটি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ আরেকটি দৃশ্য

নির্মাতা জানান, ‘স্মার্ট বাড়ি’ প্রচার হবে চ্যানেল আই’র পর্দায় ১৬ ডিসেম্বর রাত ৭টা ৪০ মিনিটে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন