সন্ধ্যায় মুক্তি দেশে, ‘ডাঙ্কি’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে

বিনোদন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ১৪:২৫ আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৪

এক বছরে তৃতীয় সিনেমার সুবাদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরেই ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ডাঙ্কি’। তবে সেন্সর প্রক্রিয়ার জন্য কিছুটা বিলম্ব করতে হচ্ছে এ দেশের দর্শককে। সন্ধ্যা ৭টা থেকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেন ‘ডাঙ্কি’র বাংলাদেশি পরিবেশক অনন্য মামুন। তিনি বললেন, “এই মুহূর্তে ছবিটির সেন্সর প্রদর্শনী চলছে। ছবিটা যেহেতু সামাজিক গল্পের, সুতরাং কোনও কর্তন ছাড়াই আমরা ছাড়পত্র পাবো আশা করছি। আর সন্ধ্যা ৭টায় দেশের হলে ‘ডাঙ্কি’ মুক্তি পাবে।”

তাহলে কতগুলো প্রেক্ষাগৃহে চলবে ছবিটি? সেই তালিকাও দিলেন মামুন। তালিকা অনুযায়ী, দেশের ৪৬টি হলে দেখা যাবে আলোচিত এই ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমাস, মনিহার, বিজিবি অডিটোরিয়াম, মধুমিতা, সিলভার স্ক্রিন, লিবার্টি সিনেমা, রাজ তিলক, সিনেস্কোপ, গ্র্যান্ড মুভি থিয়েটার-সিলেট, রুটস সিনেমা, নিউ গুলশান ইত্যাদি।

এই ফাঁকে বলা দরকার, বাংলাদেশে দীর্ঘ দিন ধরেই হিন্দি সিনেমা মুক্তি বন্ধ ছিল। সেই জট খুলেছেন অনন্য মামুনই। গত মে মাসে শাহরুখ খানের ব্লকবাস্টার হিট ছবি ‘পাঠান’ মুক্তির মাধ্যমে নতুন এই অধ্যায়ের সূচনা হয়। এরপর এসআরকে’র রেকর্ড গড়া সিনেমা ‘জাওয়ান’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিগুলোও আসে দেশের প্রেক্ষাগৃহে।

‘ডাঙ্কি’র দৃশ্য উল্লেখ্য, ‘ডাঙ্কি’ নির্মাণ করেছেন বলিউডের নন্দিত নির্মাতা রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। প্রচারণা ব্যয়সহ ছবিটির বাজেট মোটে ১২০ কোটি রুপি। যা শাহরুখের গত অর্ধ যুগের সবচেয়ে কম বাজেট। তাই সহজেই ছবিটি লগ্নি তুলে সুপারহিট হয়ে যাবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।  

/কেআই/
সম্পর্কিত
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের জন্মদিনে বড় চমক, সামনে এলো নতুন খবর
শাহরুখের জন্মদিনে বড় চমক, সামনে এলো নতুন খবর
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’