বছরান্তে মুগ্ধতা ছড়ানো তিনটি গান ও অন্যান্য

বিনোদন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২০:০৪

পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরছে। দিন পেরিয়ে নামছে নির্জন রাত, সেই রাতের অন্ধকার মুছে দিচ্ছে ভোর। ক্যালেন্ডারে কী মাস, কত তারিখ কিংবা কোন সাল; তাতে ভ্রূক্ষেপ নেই এই নীল গ্রহের। তবু মানুষ তার নিজের বানানো পঞ্জিকা ধরে বছরান্তে প্রাপ্তি-অপ্রাপ্তির হালখাতা করে, নতুন বছরের স্বপ্ন-সম্ভাবনা সাজায়। বছর নিয়ে এই চর্চার হেতু কয়েকটি গান। যদিও গানের সঙ্গে ক্যালেন্ডারের সম্পর্ক খোঁজা অহেতুক। তবে প্রকাশের নিরিখে গানগুলো এলো বছরান্তে। এর মধ্যে তিনটি গানে পাওয়া গেলো স্রোতের বিপরীতে গিয়ে ভালো চেষ্টার ছাপ। অন্যরা জারি রেখেছেন নিজেদের মন ও মান ধরে রাখার প্রয়াস। টুকরো তথ্যে সেসব গানের খবর নেওয়া যাক...

ও মেঘ

শীতের চাদর গায়ে জড়িয়ে বছর শেষ হয়েছে। এই বিদায়ে আরও কিছুটা শীতলতা ছড়িয়ে দিলো গানটি। ‘ও মেঘ, তুমি আজ কেন বৃষ্টি ঝরাও না/ অভিমান করে তুমি গোমরা মুখে কেন, আমায় বলো না’- এমন কথার গানটি লিখেছেন ও সুর-সংগীত করেছেন আরাফাতুল হাছান শান্ত। দরদ ভরা কণ্ঠে গেয়েছেনও তিনি। গানটি আরেকটু বিশেষত্ব পেয়েছে কবিতার সমন্বয়ে। যেটার রচয়িতা পুলক অনিল। অনন্য চিত্রায়ণে গানচিত্রটি নির্মাণ করেছেন নাহিদ হাসান ও সবুজ বিশ্বাস। সিনারিও পাঞ্চ নামের একটি প্রতিষ্ঠান থেকে এটি প্রকাশ হয়েছে। 

গানটির গায়ক ও স্রষ্টা শান্ত বললেন, ‘এটি আমার জীবনে লেখা প্রথম গান। ১৫ বছর বয়সে লিখেছিলাম। এই গান নিজে বানাবো বলেই মিউজিক কম্পোজিশন শেখা। অবশেষে সাত বছর পর গানটি আজ প্রকাশ হলো। আর আমার দীর্ঘ এক জার্নি পূর্ণতা পেলো।’

আজ এ রাতে

ক্যারিয়ারের শুরু থেকেই গানে নিজস্বতার ছাপ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন খৈয়াম শানু সন্ধি। যেটা বজায় থাকলো নতুন এই গানেও। গানটির মূল অংশটি এরকম- ‘আমি পারিনি ছুঁতে তোমার গভীর রাতের চোখ/ কিছুটা সময় সব ঠিক হয়ে, মাঝে মাঝে কিছু ভুল হোক’। নিজের কথা-সুরে বরাবরের মতো সন্ধিই গেয়েছেন এটি। তার অন্তর্জাল ঠিকানায় লিরিক্যাল ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হয়েছে। 

সন্ধি জানালেন, ফরমায়েশি গানের ভিড়ে এটিই এ বছরে তার একমাত্র গান। বললেন, ‘গত ১৮ ডিসেম্বর এক অস্থির অনুভূতি ঘিরে ধরে আমাকে। কত কত গান বানাবো। কিন্তু একটা বছর (২০২৩) কেটে যাবে, কোনও গান প্রকাশ করবো না! তাই কোমর বেঁধে নেমে পড়লাম। এটি কোনও এক রাতে হুট করে বানানো গান। এক সপ্তাহের মধ্যে কম্পোজিশন সেরে প্রকাশ করলাম। এই ক্যালেন্ডারে অন্তত নিজের একটি গান থাকুক।’ 

কাঁটা

আধুনিক সংগীতায়োজনে ফের ঐতিহ্যের কথা-সুর তুলে আনলেন সোহান আলী। একটি ভাওয়াইয়া গানের সঙ্গে নিজের লেখা-সুরের চারটি চরণ জুড়ে গানটি বেঁধেছেন তিনি। এতে মূল গায়কের ভূমিকায় আছেন মারুফ মৃন্ময়। গানের শুরুটা এমন- ‘পাটা বেচেয়া কিনিম গরু, কুশার বেচি গাড়ি/ মুই হমো হাউসের গাড়িয়াল, তুই হবু নাইওরি’।
 
গানটি নিয়ে সোহান আলী বলেছেন, ‘এটি এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় অ্যারেঞ্জমেন্টের গান। মারুফ মৃন্ময় আমার অত্যন্ত পছন্দের ফোক শিল্পী। ভাওয়াইয়া সুরের সঙ্গে একটা ফেস্টিভ আবহ রাখার চেষ্টা করেছি। উত্তরবঙ্গে বিয়েতে নাচার গানের যে অভাব ছিল, আমার বিশ্বাস এই গানে সেটা কিছুটা হলেও পূরণ হবে।’ 

আরও তিনটি গান এসেছে বছরান্তে। 

একটির শিরোনাম ‘চাঁদের খোপা’। সোমেশ্বর অলির লেখা এ গানের সুর-সংগীত করেছেন সাজিদ সরকার। কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব ও অন্তরা রহমান। এটি ব্যবহৃত হয়েছে জাকারিয়া সৌখিন পরিচালিত নাটক ‘পথে হলো দেরি’তে। যেটার অভিনয়ে আছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী। 

‘প্রেম যমুনা’ শিরোনামে অন্য গানটি গেয়েছেন মাহফুজা মম। নোমান সজীবের লেখা-সুর-সংগীতে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। গানের দৃশ্যে পারফর্মও করেছেন গায়িকা নিজেই। ভিডিওর নির্দেশনা দিয়েছেন এম এইচ রিজভী। 

তৃতীয় গান ‘সাদাকালো’ মুক্তি পেয়েছে বছরের শেষ (৩১ ডিসেম্বর) সন্ধ্যায়। কন্সট্যান্ট ব্যান্ডের রক ঘরানার গানটি প্রকাশ হয়েছে দলটির নিজস্ব ইউটিউব চ্যানেলে।

 

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন