বক্স অফিস: ৪০০ কোটির ক্লাবে ‘ডাঙ্কি’, প্রভাসের ‘সালার’ কতদূর

বিনোদন ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৪, ১৪:২৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৭:০২

বিশাল বাজেটের সিনেমা ‘সালার’র সঙ্গে ক্ল্যাশ করেও উতরে গেলেন শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘ডাঙ্কি’ বৈশ্বিক আয়ে ইতোমধ্যে হিট তকমা পেয়ে গেছে। আর ভারতীয় বাজারে হিট হয়ে যাবে দু-তিন দিনের মধ্যেই। এমনটাই জানালেন সিনে সমালোচক ও বক্স অফিস বিশ্লেষক সুমিত কাড়েল।

তিনি জানান, ‘ডাঙ্কি’ এরই মধ্যে বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। এর ফলে শাহরুখের টানা তিনটি সিনেমা এই মাইলফলক অতিক্রম করলো। অন্যদিকে ডমেস্টিক তথা ভারতে ছবিটির কালেকশন ছাড়িয়েছে ২০০ কোটি রুপি।

সুমিত কাড়েল বলেন, “ভারতে ‘ডাঙ্কি’ আর ২০ কোটি রুপি আয় করলেই ক্লিন হিট হয়ে যাবে। আর আমার অনুমান বলছে, ছবিটি সর্বসাকুল্যে ২৪০-২৫০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে ভারত থেকে। আর বিশ্বব্যাপী এটি ৫০০ কোটি রুপি পর্যন্ত যেতে পারে। অর্থনৈতিক দিক বিবেচনা করলে ‘ডাঙ্কি’ একটি হিট ছবি। কারণ এর নির্মাণ ব্যয় ৮০ কোটি রুপি, সঙ্গে ৪০ কোটির মতো প্রচারণা ব্যয়। এতে শাহরুখ ও নির্মাতা হিরানির পারিশ্রমিক যুক্ত নয়; কেননা দুজনই ছবিটির প্রযোজক। তারা এর লভ্যাংশ নেবেন।”

তবে সুমিত এ-ও বলেছেন, ‘ডাঙ্কি’ প্রত্যাশানুরূপ ব্যবসা করতে পারেনি। এর মূল কারণ হিসেবে তিনি জানিয়েছেন, করোনা মহামারির পর থেকেই সামাজিক-কমেডি ধাঁচের ছবি খুব একটা ব্যবসা করছে না। দর্শক অ্যাকশন ছবিতেই মজে আছে। সেই নিরিখে মহামারির পর সামাজিক ছবি হিসেবে ‘ডাঙ্কি’ সবচেয়ে সফল বলেও মন্তব্য করেন তিনি।

‘ডাঙ্কি’র দৃশ্য এদিকে ‘ডাঙ্কি’র এক দিন পর অর্থাৎ ২২ ডিসেম্বর মুক্তি পায় তেলুগু সিনেমা ‘সালার’। তবে এটি হিন্দিসহ মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) নাগাদ ভারতে ছবিটির কালেকশন ৩৬৯ কোটি ৩৭ লাখ রুপি। আর বিশ্বব্যাপী ছবিটি ছাড়িয়েছে ৬২৭ কোটির সীমানা। ফলে ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী দক্ষিণী ছবি এখন ‘সালার’। এর আগে ৬০৫ কোটি রুপি সংগ্রহ করে প্রথম স্থানে ছিল থালাপতি বিজয়ের ‘লিও’।   

এদিকে ‘সালার’ দিয়ে নিজের একটি রেকর্ড ভাঙতে চলেছেন প্রভাস। তার সবচেয়ে সফল ছবি ‘বাহুবলী’র প্রথম কিস্তির মোট আয় ছিল ৬৫০ কোটি রুপি। কয়েক দিনের মধ্যেই সেই মাইলফলক অতিক্রম করবে নতুন ছবিটি। বিশ্লেষকদের ধারণা, ‘সালার’র সর্বসাকুল্য আয় ৭০০ কোটি পেরিয়ে যাবে।

উল্লেখ্য, ‘ডাঙ্কি’তে শাহরুখ খানের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। অপরদিকে ‘সালার’-এ প্রভাসের সঙ্গী হয়েছেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারের মতো তারকা।

‘সালার’র দৃশ্যে শ্রুতি হাসান তথ্য সূত্র: বিজনেস টুডে

/কেআই/
সম্পর্কিত
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি