মিললো অনুমতি, ভারতের সঙ্গে বাংলাদেশেও ‘ফাইটার’

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ১৮:৫১ আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪

লাইন ধরে দেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন বলিউড তারকারা। শাহরুখ খান দিয়ে শুরু, পরে সালমান খান ও রণবীর কাপুর এলেন। এবার আসছেন গ্রিক গড খ্যাত হৃতিক রোশন। আগামী ২৫ জানুয়ারি দেশের সিনেমা হলে তাকে পাওয়া যাবে ‘ফাইটার’ ছবির সুবাদে। 

খবরটি নিশ্চিত করলেন ঢাকার নির্মাতা ও পরিবেশক অনন্য মামুন। তার উদ্যোগেই দেশে হিন্দি ছবির আমদানি শুরু হয়েছে গেলো বছর। এবার তিনি হৃতিকের নতুন ছবিটি নিয়ে আসছেন।

মামুন বললেন, “আজ (২১ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র পেয়েছি। ফলে ‘ফাইটার’ নিয়ে বড় কোনও প্রতিবন্ধকতা আর নেই। কেবল সেন্সর বাকি, সেটাও দ্রুত হয়ে যাবে। ২৫ জানুয়ারি ভারত ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শকও ছবিটি দেখতে পারবেন।”

আরও একটি চমকপ্রদ তথ্য দিলেন মামুন, এত দিন হিন্দি ছবিগুলো টু-ডি ভার্সনে মুক্তি পেয়েছে। এবার ‘ফাইটার’র মাধ্যমে যুক্ত হচ্ছে থ্রি-ডি ভার্সনও। অবশ্য থ্রি-ডি ভার্সন কেবল মাল্টিপ্লেক্সগুলোতেই দেখা যাবে। কারণ, সিঙ্গেল স্ক্রিনে এই প্রযুক্তি এখনও আসেনি।

উল্লেখ্য, ‘ফাইটার’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে হৃতিক রোশনের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, আশুতোষ রানা প্রমুখ। ২৫০ কোটি রুপি বাজেটে ছবিটি প্রযোজনা করেছে ভায়াকম১৮ স্টুডিওস।

এদিকে ভারতে ছবিটি ঘিরে দর্শকের মনে বেশ আগ্রহ। অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে দেদার। রবিবার (২১ জানুয়ারি) দুপুর নাগাদ ভারতে ৬০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। আগামী কয়েক দিনের মধ্যে এই সংখ্যা চমকপ্রদ আকার ধারণ করবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
দীপিকার মাতৃত্বকালীন সাজে মুগ্ধ ভক্তরা, জানুন পোশাকের দাম
দীপিকার মাতৃত্বকালীন সাজে মুগ্ধ ভক্তরা, জানুন পোশাকের দাম
নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকা
নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকা
দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ
দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ
‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী