তটিনীর ‘একটাই তুমি’ জোভান!

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০২

অফিস থেকে ফিরতেই আয়ান অবাক। বাসায় কেমন যেন উৎসব উৎসব ভাব। গুরুগম্ভীর বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলে ঠিকঠাক উত্তর পায় না। বাবাকে এড়িয়ে মায়ের কাছে যায় আয়ান, পাশে বসা ছোট বোন। আয়ান চেষ্টা করে ঘরে এমন উৎসবমুখর পরিবেশের হেতু খোঁজার।

গল্পের শুরুটা এমন, বেশ পারিবারিক আবহে। এই আয়ান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) সামনে রেখে তৈরি হওয়া বিশেষ এই নাটকটির নাম ‘একটাই তুমি’। এতে আয়ানের প্রেমিকা নীলা চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তটিনী।

সিএমভি’র ব্যানারে শুভ্র আহসানের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন মাশরিকুল আলম।

তটিনী ও জোভান নাটকটি সম্পর্কে নির্মাতার অভিমত এমন, পারিবারিক আবহে অন্যরকম একটি মিষ্টি প্রেমের গল্প এটি। সংশ্লিষ্টরা মনে করেন, এমন নিখাদ প্রেমের গল্প সচরাচর দেখা যায় না। যেমনটা দেখাবেন এবার জোভান-তটিনী।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, সমু চৌধুরী, সবুজ সানী প্রমুখ।

প্রযোজক-পরিবেশক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘একটাই তুমি’ শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। জোভান ও তটিনী

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প