ইরানের উৎসবে পুরস্কৃত ফারিণ এবং...

বিনোদন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪১

অভিনয়ে দেশের দর্শক-সমালোচকদের মন বরাবরই জিতে চলেছেন তাসনিয়া ফারিণ। পেয়েছেন কিছু পুরস্কারও। তবে এবার তার অভিনয়ের স্বীকৃতি মিললো ইরান থেকে। চলচ্চিত্র নিয়ে দেশটির বৃহত্তম আয়োজন ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ পুরস্কার পেয়েছেন ফারিণ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে পুরস্কারের ছবিসহ সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী। জানান, ‘ফাতিমা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাকে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দেওয়া হয়েছে। যদিও উপস্থিত না থাকায় নিজ হাতে পুরস্কারটি নিতে পারেননি তিনি।

তবে এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ফারিণ বলেন, ‘নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরও একদিন থাকতে পারলাম না। কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন, এর চেয়ে আনন্দঘন মুহূর্ত হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ। এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটা সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।’

পুরস্কার, সনদ ও গ্রহণের মুহূর্ত পুরস্কার হিসেবে ফারিণকে একটি ক্রিস্টাল পদক ও একটি সনদ দেওয়া হয়েছে। তার হয়ে নির্মাতা ধ্রুব হাসানের পুরস্কার গ্রহণের মুহূর্তটিও শেয়ার করেছেন অভিনেত্রী।

চমকপ্রদ ব্যাপার হলো, ইরানের এই উৎসবে পুরস্কারের তালিকায় বাংলাদেশের আরও একটি যোগসূত্র রয়েছে। তা হলো বাংলাদেশ ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ ছবির জন্য সিনেমা স্যালভেশন বিভাগে ক্রিসটাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন এর নির্মাতা অ্যাঞ্জেলো রালিস। এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছিলেন ছবির অভিনেত্রী আফরিন খানম।   

ঢাকা উৎসবে ‘মাইটি আফরিন’র নির্মাতা ও অভিনেত্রী উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার (১১ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি শেষ হয়েছে। ৮ ফেব্রুয়ারি বিকালে ইস্টার্ন ভিস্তা (এশিয়ান-ইসলামিক দেশগুলোর জন্য নির্ধারিত) বিভাগে প্রদর্শিত হয় ফারিণ অভিনীত ‘ফাতিমা’ ছবিটি। মুক্তিযুদ্ধের সময়কার গল্পে নির্মিত এই ছবিতে ফারিণের সঙ্গে আরও আছেন পান্থ কানাই, ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী প্রমুখ।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প