সিডনিতে সোলসের গানে মাতলো বাংলাদেশি চিকিৎসকেরা

বিনোদন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৫

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। গত বছর আগস্টে অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়ে ব্যান্ডটির সুবর্ণজয়ন্তী উদযাপন হয়েছিল। এদিকে সম্প্রতি ফের অস্ট্রেলিয়া সফরে গেছে সোলস টিম। 

এবার সিডনির নিউ সাউথ ওয়েলস’র বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি’র আমন্ত্রণে গত ২৪ ফেব্রুয়ারি পারফর্ম করে সোলস। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে প্রায় ২০টি গান পরিবেশন করে ব্যান্ডটি। 

গানগুলো হলো, এ এমন পরিচয়, মন শুধু  মন ছুঁয়েছে, দেখা হবে বন্ধু, রাত এখনও বাকি, এই মুখরিত জীবনের চলার বাঁকে, ব্যস্ততা আমাকে দেয় না, বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, চায়ের কাপে পরিচয়, বাঁশি শুনে আর কাজ নাই, ও বন্ধু তোকে মিস করছি, কেন এই নিঃসঙ্গতা, রিমঝিম ঝিম বৃষ্টি পরে, সাগরের প্রান্তরে শুনি, সারা দিন তোমায় ভেবে ও সুখ পাখি আইলো উড়িয়া। 

এসময় সোলস সদস্যদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গানে মেতেছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসকেরা। 

অনুষ্ঠানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া সিডনি থেকে বলেন, ‘সিডনিতে এর আগে বহুবার গান করেছি। এখানকার শ্রোতারা বাংলা গানকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। এবার এসেছি বাংলাদেশ মেডিক্যাল সোসাইটির আমন্ত্রণে। সত্যি বলতে গেলে আমাদের দেশের চিকিৎসকরা সিডনিতে অনেক সম্মানিত। তাদের জন্য গাইতে পেরে খুব ভালো লাগছে।’

সোলস ছাড়াও অনুষ্ঠানে গান গেয়েছেন প্রিয়াংকা বিশ্বাস, অভিজিৎ, রাজিব, খালিদ, রানা ও সোহেল খান।

আগামী ২ মার্চ মেলবোর্নে মিউজিক্যাল ফেস্টিভ্যালে পারফর্ম করবে সোলস। 

সিডনিতে সোলস অস্ট্রেলিয়া সফরে সোলস টিমে রয়েছেন নাসিম আলী খান, পার্থ বড়ুয়া, মীর মাসুম, শেখ আহসানুর রহমান আশিক, মারুফ হাসান রিয়েল, সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ ও লাইটিংয়ে ইভান। আগামী ১২ মার্চ সোলস টিম দেশে ফিরবে বলে জানান পার্থ বড়ুয়া। 
 
উল্লেখ্য, ৫০ বছর পূর্তি উপলক্ষে ইতোমধ্যে বেশক’টি গান প্রকাশ করেছে সোলস। গানগুলো হলো, ‘সাগরের প্রান্তরে’, ‘কিতা ভাইসাব’, ‘রিকশা’, ‘যদি দেখো’, ‘হাওয়াই মিঠাই’ ও ‘বাহানা’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সৌলস ব্যান্ডের শ্রদ্ধাঞ্জলি, পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান
সৌলস ব্যান্ডের শ্রদ্ধাঞ্জলি, পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান
চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’
চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’
আবার সিনেমায় পার্থ বড়ুয়া
আবার সিনেমায় পার্থ বড়ুয়া
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন