এক দিনের ব্যবধানে মাতৃহারা নায়ক ও গায়ক

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০২৪, ১২:৫৭আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৬:১৪

কাজী শুভ ও বাপ্পী চৌধুরী; ঢাকাই শিল্প জগতের পরিচিত মুখ। একজন গানে পেয়েছেন সাফল্য, আরেকজন নায়ক হিসেবে কাজ করছেন অনেক বছর ধরে। এই সপ্তাহে মাত্র এক দিনের ব্যবধানে জীবনের সবচেয়ে বড় দুঃখের সম্মুখীন হয়েছেন তারা। মা হারিয়েছেন এই গায়ক ও নায়কদ্বয়।

গত রবিবার (৩ মার্চ) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজী শুভর মা ফাতেমা খাতুন। খবরটি গায়ক নিজেই সোশ্যাল হ্যান্ডেল মারফত নিশ্চিত করেন। এরপর সংগীত অঙ্গনের অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, বরিশালের গৌরনদীর দক্ষিণ বিজয়পুরে পারিবারিক কবরস্থানে ইতোমধ্যে কাজী শুভর মাকে দাফন করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবারের (৫ মার্চ) সকালটা বিষাদের কাঁধে ভর দিয়ে এসেছে নায়ক বাপ্পী চৌধুরীর জন্য। এ দিন ভোরে তার মা স্বপ্না সাহা মারা গেছেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, নায়কের মা দীর্ঘ দিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কিছু দিন আগেই তাকে ভারত থেকে চিকিৎসা করিয়ে আনা হয়েছিল।

কিন্তু আশানুরূপ উন্নতি হয়নি। তাই রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপ্না সাহা। মাতৃহারা শোকে মানসিকভাবে ভেঙে পড়েছেন বাপ্পী। তাই বিষয়টি নিয়ে আপাতত কিছু বলেননি।

মায়ের সঙ্গে বাপ্পী চৌধুরী উল্লেখ্য, নারায়ণগঞ্জের সন্তান বাপ্পী চৌধুরীর সিনে ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে। এরপর তাকে দেখা গেছে ‘জটিল প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘সুইটহার্ট’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘নায়ক’, ‘শত্রু’ ইত্যাদি ছবিতে।

কাজী শুভ আগে ছিলেন ব্যান্ড ‘দূরবীন’র সদস্য। পরে একক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার কণ্ঠে ফোক ও আধুনিক ঢঙের বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘মন পাজরে’, ‘রসিক আমার’, ‘সোনা বউ শুনছোনি’, ‘মেলা থেকে বউ এনে দে’ ইত্যাদি।

/কেআই/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন
সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক