১১৪ দেশের সুন্দরীকে হটিয়ে মিস ওয়ার্ল্ড হলেন এই তরুণী

বিনোদন ডেস্ক
১০ মার্চ ২০২৪, ১২:৪৯আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৪:৪৯

এক বছরের ব্যবধানে বিশ্ব পেলো আরও এক মিস ওয়ার্ল্ড। শনিবার (৯ মার্চ) ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত ৭১তম মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে পর্বে সবাইকে হটিয়ে সেরার মুকুট পরেছেন ২৫ বছর বয়সী তরুণী ক্রিস্টিনা পিসকোভা। তিনি ইউরোপের দেশ চেক রিপাবলিকের নাগরিক।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, এবারের আসরে ১১৫টি দেশ থেকে প্রতিযোগী অংশ নিয়েছিল। বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনাল পর্বে আসেন মোটে আটজন। সেখান থেকেই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বুদ্ধিমত্তা যাচাই করে বেছে নেওয়া হয় বিজয়ীকে।

মিস ওয়ার্ল্ড-২০২৪ ক্রিস্টিনাকে ক্রাউন পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত এই সুন্দরী অন্বেষণ আসর সরাসরি সম্প্রচার করেছে সনি লিভ। যেটার মাধ্যমে বিশ্বজুড়ে ১৪০টির বেশি দেশ থেকে অনুষ্ঠানটি দেখেছে দর্শক।

দীর্ঘ ২৮ বছর পর মিস ওয়ার্ল্ডের আয়োজন করেছে ভারত। এবার দেশটির পক্ষ থেকে চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিলেন সিনি শেঠি। তিনি সেরা আট পর্যন্ত আসতে পেরেছিলেন।

বিজয়ীকে মুকুট পরিয়ে দেওয়ার মুহূর্ত এবারের মিস ওয়ার্ল্ডে ছিলেন ১২ জন বিচারক। এর মধ্যে কৃতি স্যানন ও পূজা হেগড়ের মতো জনপ্রিয় অভিনেত্রীও ছিলেন। ফাইনাল পর্বটি সঞ্চালনা করেছেন সাবেক মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ও বলিউডের নির্মাতা-প্রযোজক করন জোহর।

জানা গেছে, নতুন বিশ্বসুন্দরী খেতাব পাওয়া ক্রিস্টিনা পিসকোভার জন্ম ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি। তিনি পেশায় একজন মডেল। চেক রিপাবলিকের প্রাগে বেড়ে ওঠা এই তরুণী পড়াশোনা করেছেন আইন বিষয়ে।

উল্লেখ্য, মিস ওয়ার্ল্ড হলো বিশ্বের বৃহত্তম ও পুরনো সুন্দরী অন্বেষণ প্রতিযোগিতা। ১৯৫১ সালে এটি ‘বিকিনি কনটেস্ট’ নামে শুরু হয়েছিল যুক্তরাজ্যে। পরবর্তীতে নাম পরিবর্তন হয় এবং বিভিন্ন দেশে এর আবেদন ছড়িয়ে পড়ে। ভারত থেকে ইতোপূর্বে ঐশ্বরিয়া রাই (১৯৯৪), প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) ও মানুষী ছিল্লার (২০১৭) এই খেতাব পেয়েছেন।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন