শিবলী-নিপার নাচে সেকাল-একালের বিয়ে 

বিনোদন রিপোর্ট
৩০ মার্চ ২০২৪, ১৬:৪৭আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১২:৪৮

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ মানেই নাচের প্রচলিত ধারার বাইরে বিষয়ভিত্তিক পরিবেশনা। যেমন ঈদে ঘরমুখো মানুষদের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা, প্রকৃতি ও বাংলাদেশের মানুষের সংগ্রামময় জীবন, বাঙালির বিভিন্ন লোক উৎসব, সাংস্কৃতিক আগ্রাসন ও পারিবারিক বন্ধন ইত্যাদি। তারই ধারাবাহিকতায় এবারের নাচে উঠে আসবে ‘সেকাল আর একালের বিয়ে’।

নাচটি পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী। 

নাচটি প্রসঙ্গে ‘ইত্যাদি’ স্রষ্টা হানিফ সংকেত জানান, বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে মিউজিক। আজকাল বিয়ের অনুষ্ঠানগুলো শুধু বিয়ে আর বৌভাত দুটি অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়। থাকে নানান আয়োজন। নেচে-গেয়ে একসঙ্গে বিয়ের স্টেজে ওঠেন বর-কনে। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে বিয়ের রীতিনীতিও ভুলে যান অনেকে। এসব বিষয়কেই ফুটিয়ে তোলা হয়েছে এবারের নাচটিতে। 

শিবলী-নিপার নাচে সেকাল-একালের বিয়ে  হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। যথারীতি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। শিবলী-নিপার নাচে সেকাল-একালের বিয়ে 

/এমএম/
সম্পর্কিত
তমা-হিমির নৃত্য চমক
তমা-হিমির নৃত্য চমক
নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের
নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের
ঈদে থাকছে বিদেশিদের নাচ-গান-অভিনয়
ঈদে থাকছে বিদেশিদের নাচ-গান-অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন