ফেরদৌস বাপ্পীর ‘ঈদ আড্ডা’য় মিশা, অপু, নিরব ও দীঘি

বিনোদন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৪, ১৪:০৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৪:০৯

ছোটবেলায় ঈদ-সালামিতে কে কতো টাকা পেলেন সেটা নিয়ে কে কে ভাব নিতেন। কে পরীক্ষার খাতায় নকল করার ওস্তাদ ছিলেন! ঈদের নামাজে যাবার সময় কার পাজামার দড়ি আটকে যেতো। ঈদের দাওয়াতে কোন খাবার ছিল সবচেয়ে অপছন্দের। সালামির টাকায় পাড়ার দোকান থেকে কে কি কিনতেন। ঈদের দিন দুপুরে রেজালা খেতে গেলে কার নতুন জামায় ঝোল পড়বেই।

এমন সব অসংখ্য মজার প্রশ্ন নিয়ে এবারের ঈদে বিটিভি পর্দায় হাজির হচ্ছেন সঞ্চালক ফেরদৌস বাপ্পী। আর প্রশ্নের জবাব দিতে গিয়ে জেরবার হয়েছেন ঢালিউডের চার তারকা। তারা হলেন মিশা সওদাগর, অপু বিশ্বাস, নিরব হোসাইন ও প্রার্থনা ফারদিন দীঘি। 

ফেরদৌস বাপ্পীর চার অতিথি ‘ঈদ আড্ডা’ নামের বিশেষ এই আয়োজনের সঞ্চালনার পাশাপাশি গ্রন্থনাও করেছেন ফেরদৌস বাপ্পী। তিনি বলেন, ‘ঈদের অনুষ্ঠান হওয়া উচিত আনন্দে ভরপুর। আমি সেটাই করার চেষ্টা করেছি। তারকাদের সঙ্গে আড্ডার ছলে জানতে চেয়েছি এই তারকাদের ব্যক্তিজীবনে ঈদ উৎসবটা কেমন। আশা করছি দর্শকরা তারকাদের অনেক অজানা তথ্য পাবেন এই আড্ডার মাধ্যমে।’
 
আড্ডাটি প্রচার হবে ঈদের দিন দুপুর ১টা ১০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে। প্রযোজনা করেছেন মাহফুজার রহমান ও নাসির উদ্দীন।

/এমএম/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?