গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!

বিনোদন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৪, ১৯:৫১আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৯:৫১

শাকিব খানকে নিয়ে ‘মেন্টাল’ নামের সিনেমা প্রযোজনা করেছিলেন সাইফুল আলম চৌধুরী। ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিটি ভালোই নাম করে। সেই প্রযোজক এবার নামলেন পরিচালনায়। সিনেমা নয়, বানালেন মিউজিক ভিডিও।

গানটির নাম ‘প্রেমের মহল’। গানটির কথা, সুর, সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন মাশরুর হোসেন শোভন। এতে মডেল হয়েছেন রাব্বি, রুশা ও মামুন। পুরো গানের শুটিং হয়েছে কক্সবাজারে। 

বাংলা এক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় গানচিত্রটি উন্মুক্ত হয়েছে।  

নির্মাতা সাইফুল আলম চৌধুরী বলেন, ‘আমরা এ গানচিত্রের দৃশ্যায়নে এমন এক গল্প উপস্থাপন করেছি, যা দর্শকদের গানের শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

শিল্পী মাশরুর বলেন, ‘এটিকে মিউজিক্যাল ফিল্মে রূপান্তরের পুরো কৃতিত্বটাই সাইফুল ভাইয়ের।’

এটি সাইফুল ইসলাম চৌধুরীর পরিচালনায় দ্বিতীয় গানচিত্র। এর আগে তিনি মিরাজ তুষারের গাওয়া ‘উড়ে উড়ে যায়’ গানচিত্র নির্মাণ করেছিলেন। তিনি শিগগিরই ‘তাসের ঘর’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন বলে জানালেন।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প