বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তি

সজলের শুভেচ্ছা ও প্রত্যাশা...

বিনোদন ডেস্ক
১৩ মে ২০২৪, ১৩:১৫আপডেট : ১৩ মে ২০২৪, ১৩:১৫

পথচলার ১০ বছর পূর্ণ করেছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। আজ সোমবার (১৩ মে) ১১ বছরে পা রাখলো পাঠকের ভরসা হয়ে ওঠা গণমাধ্যমটি। ২০১৪ সালের এই দিনে শুরু হয়েছিল বাংলা ট্রিবিউনের যাত্রা। ‘সঠিক সময়ে সঠিক খবর’ স্লোগানে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে প্রতিষ্ঠানটি। এক দশকের এই পথচলায় শোবিজ অঙ্গনের খবর দায়বদ্ধতা নিয়ে প্রকাশ করে এসেছে বাংলা ট্রিবিউন। তাই বর্ষপূর্তিতে গণমাধ্যমটিকে শুভেচ্ছা-ভালোবাসা জানিয়েছেন অনেক তারকা। এখানে রইলো অভিনেতা আব্দুন নূর সজলের বার্তা...

বাংলা ট্রিবিউনের এই দশ বছরের পথচলা আমাদের সকলের জন্য আনন্দের। এই সফলতার জন্য বাংলা ট্রিবিউনকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করছি, এভাবেই তারা সফলতার পথ ধরে সামনের দিকে এগিয়ে যাবে।

প্রত্যাশা এটাই, বাংলা ট্রিবিউনের বিনোদন বিভাগে যদি আরও বেশি সংখ্যক সংবাদ আসে, দেশ ও দেশের বাইরে মিলিয়ে আরও বেশি সংবাদ যদি আমরা জানতে পারি, তাতে হয়ত আমরা যারা কাজ করছি এই অঙ্গনে, আমাদের জন্য উপকার হবে। বাংলা ট্রিবিউনকে আবারও অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

সজলের বার্তা:  

/কেআই/
সম্পর্কিত
যুগপূর্তিতে তারকাদের শুভেচ্ছায় সিক্ত বাংলা ট্রিবিউন
যুগপূর্তিতে তারকাদের শুভেচ্ছায় সিক্ত বাংলা ট্রিবিউন
কেক কেটে বাংলা ট্রিবিউনের যুগপূর্তি উদযাপন
কেক কেটে বাংলা ট্রিবিউনের যুগপূর্তি উদযাপন
নতুন প্রজন্মের পাঠকের কাছেও বাংলা ট্রিবিউন একটি পরিচিত নাম: এমপি নিশিতা
নতুন প্রজন্মের পাঠকের কাছেও বাংলা ট্রিবিউন একটি পরিচিত নাম: এমপি নিশিতা
অনলাইন সংবাদপত্রের জগতে বাংলা ট্রিবিউন ইতিবাচক অবদান রেখেছে: আব্দুন নূর তুষার
অনলাইন সংবাদপত্রের জগতে বাংলা ট্রিবিউন ইতিবাচক অবদান রেখেছে: আব্দুন নূর তুষার
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ