মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা

বিনোদন ডেস্ক
১৬ মে ২০২৪, ১৯:৫৩আপডেট : ১৭ মে ২০২৪, ১২:৩২

কালজয়ী চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন ও কর্ম নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘পদাতিক’। এর মাধ্যমে প্রথমবার সৃজিত মুখার্জির নির্মাণে অভিনয় করলেন ঢাকার চঞ্চল চৌধুরী। আবার তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ।

চরিত্রের প্রয়োজনে চঞ্চল ও মনামী দুজনকেই নানা প্রস্তুতি ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবু সব সামলে ঠিকঠাক সেরেছেন কাজ। এখন ফুরফুরে মেজাজে মুক্তির অপেক্ষা।

‘পদাতিক’র দৃশ্যে চঞ্চল-মনামী ‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। তার সঙ্গে প্রথমবার কাজ করে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে মনামী বললেন, ‘চঞ্চলদা হলেন খুব সহজ মনের মাটির মানুষ। আমি যতজন অভিনেতার সঙ্গে এত দিন কাজ করেছি, তাদের মধ্যে সবচেয়ে সহজ মানুষ হলেন চঞ্চলদা।’

ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় আছেন মনামী। মজার ব্যাপার হলো, মনামীর মতে, তার সঙ্গে গীতা সেনের কোনও মিল নেই। বরং মৃণাল সেনের সঙ্গেই নাকি নিজের সামঞ্জস্য খুঁজে পান তিনি। তার ভাষ্য, ‘গীতা সেনের সঙ্গে আমি নিজের কোনও মিল পাইনি। আমি বরং মৃণাল সেনের সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছি। কারণ আমি এখন যে জায়গায় আছি, সেখানে থাকতে গেলে পরিবারকে পাশে দরকার হয়। আমার পরিবারের মানুষ আমায় সাহায্য করে এই জায়গায় থাকতে। আমি সেই অর্থে সব সময়ে পরিবারের পাশে থাকতে পারি না। আমার শিরদাঁড়া আমার পরিবার। আমার পরিবার, মা-বাবা হলেন গীতা সেনের মতো।’

মৃণাল সেন রূপে চঞ্চল উল্লেখ্য, ‘পদাতিক’-এ আরও আছেন জীতু কমল, কোরাক সামন্ত প্রমুখ। ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত ছবিটি শিগগিরই মুক্তি পাবে।

/কেআই/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
প্লেব্যাকে প্রথম
প্লেব্যাকে প্রথম
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প