দর্শক দারুণ একটি বার্তা পাবে: তাসনিয়া ফারিণ

বিনোদন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ১৯:১৭আপডেট : ০৭ জুন ২০২৪, ১৮:৩৫

বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানারকম খারাপ মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলেন। কিন্তু সেসবকে রাইসা একদম পাত্তা দেন না। স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে প্রিয়। কিন্তু বিপত্তি ঘটে রাইসার প্রাক্তন প্রেমিককে ঘিরে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও ছাড়ে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। 

এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক মুক্তি। এতে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। নাটকটি নিয়ে অভিনেত্রী দারুণ আশাবাদী। তিনি বলেন, ‘ঈদে এবার খুব বেশি আমার নাটক নেই। যে কয়েকটি কাজ করেছি তার মধ্যে এটি একটি। গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে। হতাশায় আত্মহত্যার পথ বেছে না নিয়ে কীভাবে একটা মেয়ে সত্য উন্মোচন করে, আমার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন।’ 

এতে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার। 

নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এটির গল্প ও পরিচালনায় মাহমুদ মাহিন। আসছে ঈদে রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান